iQOO এর আপকামিং Z-সিরিজ সম্পর্কে নতুন লিক প্রকাশ্যে এসেছে। টিপস্টার Debayan Roy সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এর মাধ্যমে তথ্য শেয়ার করে জানিয়েছেন কোম্পানি নেক্সট জেনারেশন iQOO Z11 Turbo সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি ক্যামেরা, ডিসপ্লে এবং পারফরমেন্সের দিক দিয়ে বড় আপগ্রেড সহ পেশ করা হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Z11 Turbo সিরিজটি ফ্ল্যাগশিপ ফিচার সহ বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO Z11 Turbo সিরিজের লিক ফিচার ডিটেইলস সম্পর্কে।
টিপস্টারের তথ্য অনুযায়ী iQOO Z11 Turbo সিরিজে 200MP Samsung HP5 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। এই সেন্সর সাধারণত প্রিমিয়াম স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাবহার করা হয়। একইসঙ্গে এই সেটআপে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী এই সিরিজে টেলিফটো লেন্স দেওয়া হবে না। এছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এটি অপটিক্যাল সেন্সরের চেয়ে ফাস্ট সিকিউরিটি দিতে সক্ষম।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী iQOO Z11 Turbo সিরিজে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি এখনও পর্যন্ত Z-সিরিজের জন্য সবচেয়ে বড় আপগ্রেড হতে চলেছে। এছাড়া ফোনটিতে মেটাল ফ্রেম দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ফোনটিতে প্রিমিয়াম লুক ও উন্নত বিল্ড কোয়ালিটি উপভোগ করা যাবে।
কোম্পানি তাদের আগের iQOO Z10 সিরিজের মডেলগুলি মূলত পারফরমেন্স ও ব্যাটারির কথা মাথায় রেখে ডিজাইন করেছিল। ভারতে iQOO Z10 ফোনটি Qualcomm Snapdragon 7s Gen 3 চিপসেট, 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 7300mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP + 2MP রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছিল। এই সমস্ত ফিচারের জন্য এটি গেমিং ও পাওয়ার ইউজারদের মধ্যে আকর্ষণীয় হয়ে উঠেছিল এবং এখনও পর্যন্ত বাজারে সেল করা হচ্ছে।
যারা মিড-রেঞ্জ বাজেটে শক্তিশালী পারফরমেন্স, ফ্ল্যাগশিপ ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন সহ খুন কিনতে চাইছেন, তাদের জন্য আসন্ন iQOO Z11 Turbo সিরিজ ভালো অপশন হতে পারে। ভবিষ্যতে এই সিরিজ realme GT 8, Redmi K90 এবং OnePlus Ace 6T ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে iQOO Z11 Turbo সিরিজ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তাই আপাতত ofiএই বিষয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আমরা এই সম্পর্কে নতুন আপডেট পোস্টে মাধ্যমে জানিয়ে দেব।











