Home খবর Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

iQOO তাদের Z-সিরিজের নতুন স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। কারণ Bluetooth SIG সার্টিফিকেশন ওয়েবসাইটে আপকামিং iQOO Z12 Lite 5G ফোনটি স্পট হয়েছে। তাই শীঘ্রই কোম্পানি ভারতের বাজারে তাদের ফোনটি লঞ্চ করতে পারে। আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ সম্পর্কে এখনও অফিসিয়ালি জানানো হয়নি। iQOO Z12 Lite 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Bluetooth SIG সাইটে লিস্টেড হল iQOO Z12 Lite 5G

Bluetooth SIG সার্টিফিকেশন ডেটাবেসে iQOO Z12 Lite 5G ফোনটি I2603 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের নাম এবং প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি।

iQOO Z12 Lite 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Bluetooth SIG সার্টিফিকেশন সাইটের মাধ্যমে iQOO Z12 Lite 5G ফোনের হার্ডওয়্যার সম্পর্কে জানানো হয়নি। লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্য জানা যায়নি। তবে iQOO Z11 Lite 5G মডেলের চেয়ে আপকামিং ফোনটিতে আপগ্রেড পাওয়া যাবে। নিচে আগের মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আগের মডেলের তুলনায় আপকামিং ফোনটি আরও ভালো ফিচার সহ পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

iQOO Z11 Lite 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে Greasy Hand ও Wet Hand ফিচার যোগ করা হয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য iQOO Z11 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে।

iQOO Z11 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT505C সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

iQOO Z11 Lite 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনটির রিভার্স চার্জিং ফিচার ব্যাবহার করে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। এছাড়াও এই ফোনে Bypass Charging 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যেই iQOO Z12 Lite 5G ফোনের অন্যান্য সার্টিফিকেশন লিস্টিং বা লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন এবং লঞ্চ টাইমলাইন সংক্রান্ত তথ্য জানানো হতে পারে।