Home খবর BIS এ লিস্টেড হল iQOO Z3 5G, শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

BIS এ লিস্টেড হল iQOO Z3 5G, শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন

খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে iQOO Z3 5G। লঞ্চের আগেই এই ফোনটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস সার্টিফিকেশন সাইটে I2011 মডেল নাম্বারের সঙ্গে স্পট করা গেছে। বিখ্যাত টিপস্টার মুকুল শর্মা এই ফোনটি স্পট করেছেন। গত মাসে কোম্পানির ঘরোয়া মার্কেট চীনে iQOO Z3 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে এখনও পর্যন্ত জানা যায়নি এই ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে। এছাড়াও কোম্পানি ভারতে iQOO 7 Legend এবং iQOO Neo 5 লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। মনে করা হচ্ছে দেশের মার্কেটে iQOO Z3 5G ফোনটি এই দুটি ফোনের সঙ্গে এক‌ই দিনে পেশ করা হবে।

iQOO Z3 5G

কোম্পানি তাদের iQOO Z3 5G ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে ভিজুয়াল দিতে সক্ষম। এছাড়াও এই ডিসপ্লে HDR10+ ও NTSC Color Gamut সাপোর্ট করে। এই ফোনটি Qualcomm Snapdragon 768G SoC তে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 620 GPU যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য iQOO Z3 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 64MP Samsung ISOCELL GM3 প্রাইমারি সেন্সরের সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16MP ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে iQOO Z3 5G তে 5G SA/NSA, 4G VoLTE, WiFi 802.11 ac (2.4GHz + 5GHz), Bluetooth 5.1, GPS/GLONASS, USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে আইকু ইউআই 1.0 তে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি তাদের iQOO Z3 5G তে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400 এম‌এএইচের ব‍্যাটারি যোগ করেছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। 

iQOO Z3 5G এর ভারতীয় দাম

iQOO Z3 5G ফোনটি আগে চীনে লঞ্চ করা হতে পারে। মনে করা হচ্ছে ভারতে ফোনটির দাম চীনের মতোই হবে। চীনে ফোনটির 6GB র‍্যাম + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট RMB 1,699 (প্রায় 18,800 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 8GB + 128GB ভেরিয়েন্ট RMB 1,799 (প্রায় 20,000 টাকা) এবং 8GB + 256GB ভেরিয়েন্ট RMB 1,999 (প্রায় 22,200 টাকা) দামে পেশ করা হয়েছে। তাই আশা করা হচ্ছে ভারতে iQOO Z3 5G এর প্রাথমিক দাম শুরু হবে 20 হাজার টাকার কম দাম থেকে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন