Home খবর 8 জুন লঞ্চ হবে ভারতের প্রথম স্ন‍্যাপড্রাগন 768জি চিপসেটযুক্ত iQOO Z3 5G স্মার্টফোন, এতে থাকবে 11GB RAM

8 জুন লঞ্চ হবে ভারতের প্রথম স্ন‍্যাপড্রাগন 768জি চিপসেটযুক্ত iQOO Z3 5G স্মার্টফোন, এতে থাকবে 11GB RAM

আইকু গত সপ্তাহে জানিয়ে দিয়েছিল কোম্পানি শীঘ্রই ভারতে তাদের নতুন 5জি ফোন লঞ্চ করবে এবং এই ফোনটি iQOO Z3 5G নামে পেশ করা হবে। কয়েক দিন আগে ফোনটির প্রোডাক্ট পেজ শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লাইভ করে দেওয়া হয় এবং আজ স্বয়ং কোম্পানি অফিসিয়ালি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। আগামী 8 জুন ভারতে iQOO Z3 5G ফোনটি লঞ্চ করা হবে এবং এতে 11 জিবি র‍্যামের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 768জি চিপসেট দেওয়া হবে।

ভারতে আসছে iQOO Z3 5G 

আইকু ইন্ডিয়া জানিয়েছে আগামী 8 জুন দুপুর 12টা থেকে iQOO Z3 5G এর লঞ্চ ইভেন্ট শুরু হবে। এটি একটি অনলাইন ইভেন্ট হতে চলেছে এবং ইউটিউবের পাশাপাশি কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে এই ইভেন্ট লাইভ সম্প্রচার করা হবে। অন‍্যদিকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে তৈরি করা iQOO Z3 5G এর প্রোডাক্ট পেজেও এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

iQOO Z3 5G এর স্পেসিফিকেশন

আগেই iQOO Z3 5G ফোনটি অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ হয়ে যাওয়ার ফলে এর স্পেসিফিকেশন আমরা জানি। ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইনে তৈরি এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 6.5 ইঞ্চির আইপিএস ফুল এইচডি এলসির ডিসপ্লে আছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। আন্তর্জাতিক মার্কেটে ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 768জি চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি ভারতের প্রথম কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 768জি 5জি চিপসেটযুক্ত স্মার্টফোন হতে চলেছে।

আমাজন থেকে জানা গেছে এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 3 জিবি এক্সটেন্ডেড র‍্যাম দেওয়া হবে। এছাড়া এতে LPDDR4x RAM দেওয়া হবে। ফোটোগ্রাফির জন্য iQOO Z3 5G এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে আছে 55 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400 এম‌‌এএইচের ব‍্যাটারি। এই মুহুর্তে iQOO Z3 5G এর ভারতে লঞ্চ সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

iQOO Z3 5G এর ভারতীয় দাম

8 জুন লঞ্চ হতে চলা iQOO Z3 5G ফোনটি সম্পর্কে কিছু দিন আগে একটি লিক রিপোর্ট পাওয়া গিয়েছিল যেখান থেকে ফোনটির দাম সম্পর্কে জানা যায়। এই লিক রিপোর্ট অনুযায়ী iQOO Z3 5G ফোনটি ভারতে 25,000 টাকার বাজেটে পেশ করা হবে। এটি কোন ভেরিয়েন্টের দাম হবে সেবিষয়ে লিক থেকে কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে এই 5জি ফোনটি মিড বাজেট সেগমেন্টের ওপরের স্তরেই পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন