ভারতে iQOO Z9 5G Phone লঞ্চ হয়ে গেছে। 120Hz AMOLED display, 50MP camera এবং MediaTek Dimensity 7200 প্রসেসর সহ এই ফোনটি মাত্র 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি লঞ্চের পরেই কোম্পানির iQOO Z9 Turbo সম্পর্কে তথ্য প্রকাশে আসতে শুরু করেছে। iQOO Z9 Turbo ফোনের লিক ইন্টারনেটে দেখে গেছে এবং এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।
iQOO Z9 Turbo এর লিক ডিটেইলস
- টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন iQOO Z9 Turbo ফোনের তথ্য শেয়ার করেছেন। তিনি চীনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে পোস্ট করে জানিয়েছেন iQOO Z9 Turbo ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট যোগ করা হতে পারে।
- লিক অনুযায়ী iQOO Z9 Turbo ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির OLED স্ক্রিন দেওয়া হতে পারে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM ডিমিং সহ ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হতে পারে।
- iQOO Z9 Turbo ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেম এবং OriginOS 4 সহ পেশ করা হতে পারে।
- লিক অনুযায়ী এই iQOO স্মার্টফোনে 16GB LPDDR5x RAM এর সঙ্গে 1TB UFS 4.0 স্টোরেজ দেওয়া হতে পারে। এটি ফোনটির সবচেয়ে বড় ভেরিয়েন্ট হতে পারে।
- আপাতত এই আপকামিং ফোনের ব্যাটারি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে লিক থেকে জানা গেছে iQOO Z9 Turbo ফোনটি 120W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ লঞ্চ হতে পারে। এই ফাস্ট চার্জিং এর কারণেই এই ফোনের ‘টার্বো’ রাখা হবে।
- iQOO Z9 Turbo ফোনে ফোটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।
iQOO Z9 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iQOO Z9 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেন্সিটি এবং 91.90% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে ডিটি স্টার 2 প্লাস গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে।
- প্রসেসর: iQOO Z9 ফোনে কোম্পানি 2.8Ghz ক্লক স্পীডযুক্ত 64-বিট মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 5G অক্টাকোর প্রসেসর যোগ করেছে। গ্রাফিক্সের জন্য এতে ARM মালি 610 জিপিইউ দেওয়া হয়েছে।
- স্টোরেজ: বাজারে iQOO Z9 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X র্যাম + 128GB স্টোরেজ এবং 8GB র্যাম + 256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এই ফোনটি 8GB এক্সটেন্ডেড র্যাম সাপোর্ট করে, এর মাধ্যমে ইউজাররা 16GB পর্যন্ত র্যাম উপভোগ করতে পারবেন এবং মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: iQOO Z9 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি লেন্স এবং 2মেগাপিক্সেল বোকে ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: iQOO Z9 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 67.8 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক উপভোগ করা যায়।
- অন্যান্য: iQOO Z9 5G ডিভাইসে IP54 রেটিং, ডুয়াল স্টিরিও স্পিকার, ডুয়াল সিম 5G, Wi-Fi 6, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়।
- অপারেটিং সিস্টেম: iQOO Z9 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে কোম্পানি দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে।









