Home খবর দীর্ঘ প্রতিক্ষার পরে itel লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন সিরিজ, 4000 mAh ব্যাটারি এবং ডুয়াল ক্যামেরা সেটআপ সহ থাকছে এই সব ফিচার

দীর্ঘ প্রতিক্ষার পরে itel লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন সিরিজ, 4000 mAh ব্যাটারি এবং ডুয়াল ক্যামেরা সেটআপ সহ থাকছে এই সব ফিচার

itel তাদের লেটেস্ট বাজেট স্মার্টফোন itel A58 লঞ্চ করেছে। Itel-এর এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি নাইজেরিয়ায় লঞ্চ করা হয়েছে। যেখানে itel A58 সিরিজের দুটি স্মার্টফোন Itel A58 এবং itel A58 Pro লঞ্চ করা হয়েছে। দুটি স্মার্টফোনই গত বছর লঞ্চ হওয়া itel A48 স্মার্টফোনের উত্তরসূরি, যা নতুন ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। Itel-এর লেটেস্ট স্মার্টফোন UNISOC প্রসেসর এর সাথে লঞ্চ করা হয়েছে।

itel A58 এবং itel A58 Pro এই দুটি স্মার্টফোন তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে, যা হল কালো, সবুজ এবং বেগুনি। এই সপ্তাহ থেকেই এই দুটি স্মার্টফোনের সেল শুরু হবে। যদিও কোম্পানির তরফে এখনও এই ফোনগুলির দাম জানানো হয়নি। চলুন দেখে নি itel A58 এবং itel A58 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন।

itel A58 সিরিজ স্পেসিফিকেশন

Itel A58 সিরিজের দুটি স্মার্টফোনেই HD+ রেজুলেশন সহ একটি 6.6-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 60Hz। তবে itel A58 এবং itel A58 Pro এর ক্যামেরা ডিজাইন দুর্দান্ত। দুটি ফোনেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে LED ফ্ল্যাশ সহ 5MP প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি AI ক্যামেরা দেওয়া হয়েছে।

itel A58 এবং itel A58 Pro দুটি স্মার্টফোনেই UNISOC SC7731E SoC প্রসেসর দেওয়া হয়েছে, যার ক্লকস্পিড 1.3GHz। itel A58 এবং itel A58 Pro স্মার্টফোনে যথাক্রমে 1GB এবং 2GB RAM থাকবে। স্টোরেজ সম্পর্কে কথা বললে, itel A58 এ 16GB স্টোরেজ রয়েছে এবং itel A58 Pro স্মার্টফোনে 32GB স্টোরেজ রয়েছে। দুটি স্মার্টফোনেই স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

দুটি স্মার্টফোনই Android 11 Go সংস্করণে চলে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। itel A58 সিরিজের উভয় স্মার্টফোনেই 4,000mAh ব্যাটারি আছে, তবে মনে করা হচ্ছে যে এই দুটি ফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন