সস্তা স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় টেক কোম্পানি আইটেল ভারতের বাজারে তাদের নতুন itel City 100 স্মার্টফোন লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনটি মাত্র 7,599 টাকা দামে পেশ করা হয়েছে। মাত্র 8 টাকার চেয়ে সস্তা এই ফোনটিতে 5,200mAh Battery, 128GB Storage এবং 90Hz রিফ্রেশ রেট সহ 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। এই নতুন ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
itel City 100 ফোনের দাম
itel City 100 ফোনটি 7,599 টাকা দামে পেশ করা হয়েছে। ইতিমধ্যে Fairy Purple, Navy Blue এবং Pure Titanium কালার অপশনে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 2,999 টাকা দামের একটি magnetic speaker বিনামূল্যে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় কথা itel City 100 ফোনটির সঙ্গে 100 দিনের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট পাওয়া যাবে।
itel City 100 ফোনের স্পেসিফিকেশন
- 6.75” HD+ 90Hz Display
- Unisoc T7250 CPU
- 4GB RAM + 128GB Storage
- 18W 5,200mAh Battery
- 8MP Front Camera
- 13MP Rear Camera
ডিসপ্লে
itel City 100 ফোনে HD+ রেজোলিউশন সহ 6.75-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন IPS প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
পারফরমেন্স
itel City 100 ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 12nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি ইউনিসক টি7250 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 1.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 কোর রয়েছে।
স্টোরেজ
ভারতের বাজারে itel City 100 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Expandable RAM টেকনোলোজি দেওয়া হয়েছে। ফলে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ক্যামেরা
itel City 100 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সহ 13MP প্রাইমারি এবং সেকেন্ডারি AI লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য itel City 100 ফোনে 5,200mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
itel City 100 ফোনের ফিচার
- এই ফোনে Aivana 3.0 AI Assistant যোগ করা হয়েছে।
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
- সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।
- কোম্পানি জানিয়েছে এই ফোনটি -20 ডিগ্রী ঠাণ্ডা থেকে 70 ডিগ্রী প্ররজন্ত তাপ সহ্য করতে সক্ষম।
- এই ফোনের IR blaster এর মাধ্যমে ফোনটি রিমোট হিসাবেও ব্যাবহার করা যাবে।
- কানেক্টিভিটির জন্য এতে dual-band Wi-Fi ফিচার রয়েছে।
- বিনোদনের জন্য এই ফোনে সিঙ্গেল লাউডস্পিকার রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে 60 মাস পর্যন্ত স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে।










