Home খবর ভারতে লঞ্চ হল Itel এর ইয়ারবাডস T1 এবং ওয়্যারলেস নেকব্যান্ড Jukeset N53, জেনে নিন ফিচার এবং দাম

ভারতে লঞ্চ হল Itel এর ইয়ারবাডস T1 এবং ওয়্যারলেস নেকব্যান্ড Jukeset N53, জেনে নিন ফিচার এবং দাম

Itel ক্রমাগত ভারতে তাদের স্মার্ট গ্যাজেট পোর্টফোলিও আপডেট করছে। সংস্থাটি বর্তমানে বাজেট ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS ) এর উপর ফোকাস করছে। itel কোম্পানি ভারতে দুটি ওয়্যারলেস ইয়ারবাড লঞ্চ করেছে। Itel-এর সর্বশেষ অডিও গ্যাজেট হল – T1 TWS এবং নেকব্যান্ড ডিজাইনের Jukeset N53 BT ওয়্যারলেস ইয়ারফোন। itel এর T1 TWS ইয়ারবাডটির দাম 1099 টাকা এবং Itel Jukeset N53 BT ওয়্যারলেস ইয়ারফোনটির দাম 799 টাকা।

Itel এর এই নতুন ইয়ারবাডস T1 পার্ল হোয়াইট কালার অপশনে পেশ করা হয়েছে । কোম্পানি জানিয়েছে যে তারা শীঘ্রই আরও বিভিন্ন রঙে ইয়ারবাডগুলি লঞ্চ করবে। এই ইয়ারবাড গুলিতে 12 মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি ।

Itel Earbuds T1 এবং Jukeset N53

কোম্পানি তাদের Itel Earbuds T1 TWS ব্লুটুথ 5.0 কানেক্টিভিটির সাথে পেশ করেছে। এতে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচারের সাপোর্টও আছে। এই অডিও ডিভাইসটি ইন-ইয়ার ডিজাইনের সাথে আনা হয়েছে। টাচ কন্ট্রোল, মিউজিক প্লে/পজ, কল রিসিভ করা বা কেটে দেওয়া, ভয়েস এসিস্ট্যান্ট, এই সব সুবিধাগুলিও এই ইয়ারবাডে পাওয়া যাবে। একটি ইয়ারবাডের ওজন 3.7 গ্রাম, যা কানে সহজেই ফিট হয়ে যায়। এই ইয়ারবাডটি IPX5 রেটিং যুক্ত ।

এই ইয়ারবাডস এ দুর্দান্ত অডিও কোয়ালিটির জন্য একটি 10.4 মিমি ড্রাইভার রয়েছে। কোম্পানি জানিয়েছে যে এটি এক চার্জে 8 ঘন্টা ব্যাকআপ দেয়। এর সাথে, চার্জিং কেসের ক্ষমতা হল 350 mAh যা 40-ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করে।

Itel Jukeset N53 ব্লুটুথ হেডসেটটি কোম্পানি নেকব্যান্ড ডিজাইন সহ পেশ করেছে। এই নেকব্যান্ডটি এক চার্জে প্রায় 12-ঘন্টা প্লেব্যাক অফার করে৷ এই নেকব্যান্ডে 150mAh ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। Itel-এর এই নেকব্যান্ডটি একটি প্রো-স্পোর্টস ডিজাইনের সাথে আসে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ দেওয়া হয়েছে। এর সাথে এই নেকব্যান্ড হেডসেটটি IPX5 রেটিং সহ আসে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন