Home খবর লঞ্চ হল ভারতের প্রথম AI সহ ফিচার ফোন itel Super Guru 4G Max, দাম মাত্র 2099 টাকা

লঞ্চ হল ভারতের প্রথম AI সহ ফিচার ফোন itel Super Guru 4G Max, দাম মাত্র 2099 টাকা

স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদার যুগে দাঁড়িয়েও itel ভারত্রে বাজারে তাদের নতুন ফিচার ফোন হিসাবে Super Guru 4G Max লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে এটি ভারতের প্রথম AI-এনেবল্ড ফিচার ফোন। এই ফোনের বিল্ট ইন AI অ্যাসিস্ট্যান্ট হিন্দি ও ইংরেজি উভয় ভাষায় ভয়েস কম্যান্ডের ঠিকঠাক রেসপন্স দিতে সক্ষম। এর সাহায্যে ইউজাররা কল করা, অ্যালার্ম সেট করা, ম্যাসেজ পাঠানো বা পড়া, ক্যামেরা ওপেন করা, মিউজিক বা ভিডিও চালানো এবং FM রেডিও চালু করার মতো বিভিন্ন কাজ করা যায়। এই ফোনটিতে 3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

itel Super Guru 4G Max ফোনের দাম

ভারতে itel Super Guru 4G Max ফোনটি 2,099 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হয়। এই ফোনটি ব্ল্যাক, শ্যাম্পেন গোল্ড এবং ব্লু কালার অপশনে পেশ করা হয়েছে।

itel Super Guru 4G Max ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: itel Super Guru 4G Max ফোনে 3-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এটি এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লে বলে জানানো হয়েছে।

ক্যামেরা: itel Super Guru 4G Max ফোনে VGA ক্যামেরা যোগ করা হয়েছে। এর সাহায্যে বেসিক ফটোগ্রাফি করা যায়।

ব্যাটারি: বড় স্ক্রিনের পাশাপাশি এই ফোনে 2000mAh ব্যাটারি রয়েছে। এর ফলে ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহার করা যায়। চার্জিঙের জন্য ফোনটিতে ইউএসবি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল 4G সিম স্লট যোগ করা হয়েছে। অর্থাৎ যারা দুটি সিম ব্যাবহার করেন তাদের জন্য এই ফোনটি একটি সুন্দর অপশন।

King Voice ফিচার: itel Super Guru 4G Max ফোনে King Voice ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার ফোনের ম্যাসেজ হিন্দি ও ইংরেজিতে পড়ে শোনাতে পারে।

AI অ্যাসিস্ট্যান্ট ফিচার: itel Super Guru 4G Max ফোনে AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই ফিচার হিন্দি ও ইংরেজি ভাষার ভয়েস কম্যান্ড বুঝে ইউজারদের সাহায্যে করতে সক্ষম। এর সাহায্যে কল করা, অ্যালার্ম সেট করা, ম্যাসেজ পাঠানো ও পড়া, ক্যামেরা খোলা, মিউজিক ও ভিডিও চালানো এবং FM রেডিও চালু করা যায়।

itel Super Guru 4G Max ফোনের ফিচার

স্মার্টফোনের যুগে দাঁড়িয়েও অত্যন্ত কম দামের জন্য itel ফিচার ফোন বাজারে বেশ জনপ্রিয়। এছাড়াও কোম্পানির ফোনে দীর্ঘ ব্যাটারি লাইফ এবং মজবুত বডি পাওয়া যায়। তাই যারা সস্তায় একটি নতুন ফিচার প্যাক কীপ্যাড ফোনের খোঁজ করছেন, তাদের জন্য itel Super Guru 4G Max ফোনটি একটি দারুণ অপশন।