Home খবর মাত্র 7,699 টাকা দামে লঞ্চ হল 6GB RAM যুক্ত দুর্দান্ত স্মার্টফোন itel Vision 3 Turbo, জেনে নিন বিস্তারিত

মাত্র 7,699 টাকা দামে লঞ্চ হল 6GB RAM যুক্ত দুর্দান্ত স্মার্টফোন itel Vision 3 Turbo, জেনে নিন বিস্তারিত

কম দামে সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য সুপরিচিত কোম্পানি আইটেল আজ আবার ভারতের বাজারে একটি নতুন এবং কম দামের মোবাইল ফোন লঞ্চ করেছে। itel Vision 3 Turbo নামে পেশ করা এই নতুন ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 7,699 টাকা। এই সস্তা ফোনটিতে 6GB RAM এর ক্ষমতার পাশাপাশি 6.6 ইঞ্চির ডিসপ্লে এবং 5,000mAh ব্যাটারির মতো সুন্দর ফিচার আছে।

itel Vision 3 Turbo এর দাম

ভারতে itel Vision 3 Turbo ফোনটি 7,699 টাকা দামে লঞ্চ করা হয়েছে যা Multi Green, Jewel Blue এবং Deep Ocean Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনটির সঙ্গে কোম্পানি free one-time screen replacement সার্ভিস পর্যন্ত অফার করছে, যেখানে ফোন কেনার 100 দিনের মধ্যে একবার ফোনের স্ক্রিন বদলে নেওয়া যাবে।

itel Vision 3 Turbo এর স্পেসিফিকেশন

নতুন itel Vision 3 Turbo-তে 720×1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা IPS প্যানেল দিয়ে তৈরি এবং 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রটেক্টেড। এই ডিসপ্লে 269 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে এবং কোম্পানি এতে G+F ইনসেল টেকনোলজি ব্যাবহার করেছে।

itel Vision 3 Turbo ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 3GB Turbo RAM Technology সহ 3GB RAM যোগ করা হয়েছে। এর ফলে দরকার হলে ফোনটিতে 6GB RAM উপভোগ করা যায়। 128GB মাইক্রো এসডি কার্ড সাপোর্টেড এই ফোনে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য itel Vision 3 Turbo এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে একটি ভিজিএ লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

itel Vision 3 Turbo ফোনটি 4G LTE সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাক এবং অটিজি ফিচারের সঙ্গে এতে সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। সিকিউরিটির জন্য এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং টেকনিকযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন