Home খবর 5,999 টাকা দামে লঞ্চ হল itel ZENO 10 স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

5,999 টাকা দামে লঞ্চ হল itel ZENO 10 স্মার্টফোন, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

আজ বিখ্যাত টেক ব্র্যান্ড itel তাদের নতুন লো বাজেট itel ZENO 10 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই ফোনটি মাত্র 5,999 টাকা দামে শক্তিশালী 5,000mAh ব্যাটারি, বড় 6.6 ইঞ্চির HD+ স্ক্রিন এবং Memory Fusion ফিচার সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লো বাজেট স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল itel স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

itel Zeno 10 এর দাম

ভারতীয় বাজারে itel Zeno 10 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের ভ্যানিলা মডেল 3GB RAM সহ 64GB স্টোরেজ অপশন মাত্র 5,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 4GB RAM সহ 64GB স্টোরেজ অপশন 6,499 টাকা দামে পেশ করা হয়েছে।

শপিং সাইট আমাজনে itel Zeno 10 ফোনটি Opal Purple এবং Phantom Crystal কালার অপশনে সেল করা হবে। ব্যাঙ্ক অফার সহ ফোনটির 3GB RAM মডেলে 300 টাকা ছাড় সহ 5,699 টাকা এবং 4GB RAM মডেলে 500 টাকা ছাড় সহ 5,999 টাকা দামে কেনা যাবে।

Memory Fusion এর ফিচার

জানিয়ে রাখি ফোনটি ‘মেমরি ফিউশন’ ফিচার সহ পেশ করা হয়েছে। এর ফলে ফোনের 3GB RAM ভেরিয়েন্টে 5GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (3GB + 5GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। অন্যদিকে 4GB ভেরিয়েন্টে 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (4GB + 8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

আরও পড়ুন: স্পেসিফিকেশন সহ গুগল প্লে কনসোলে লিস্টেড হল itel S25 Ultra স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

itel Zeno 10 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: itel Zeno 10 ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.66 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই আইপিএস প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্ক্রিনে 60হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে ডায়নেমিক বার ফিচার রয়েছে, ফলে নোটিফিকেশন মতো নচ এক্সপ্নেড করতে সাহায্য করে।

প্রসেসর: itel Zeno 10 ফোনটি অ্যান্ড্রায়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি603 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য itel Zeno 10 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 8 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel Zeno 10 ফোনটিতে 10 ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।