Home খবর 100 টাকা বেড়ে গেল Jio প্ল্যানের দাম! জেনে নিন নতুন দাম এবং ডিটেইলস

100 টাকা বেড়ে গেল Jio প্ল্যানের দাম! জেনে নিন নতুন দাম এবং ডিটেইলস

বাজারে আসার পর Reliance Jio তাদের ইউজারদের বিনামূল্যে ইন্টারনেট ডেটা উপভোগের সুযোগ দিয়েছিল। অনেকে মনে করছেন আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি সেইসব দিনেরই দাম উশুল করছে। বেশ কিছু দিন আগে কোম্পানি তাদের প্ল্যানের দাম বাড়ানোর জন্য সাধারণ মানুষের রেগে গিয়েছিল। এবার মুকেশ আম্বানি কোম্পানি জিও তাদের 199 টাকার প্ল্যানের দাম 100 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে এবং এই প্ল্যানের জন্য এবার 299 টাকা খরচ করতে হবে।

দামী হল জিও প্ল্যান

বিজনেস টুডের রিপোর্টের মাধ্যমে রিলায়েন্স জিও তাদের 199 টাকা দামের পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াচ্ছে বলে জানা গেছে। এই রিচার্জ প্ল্যানের দাম 100 টাকা বাড়ানোর পর, এই প্ল্যানের জন্য 299 টাকা খরচ করতে হবে। সবচেয়ে বড় কথা কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের দাম উনিশ-বিশ নয় বরং একবারে একশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 23 জানুয়ারি থেকে 199 টাকা দামের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে। সমস্ত ইউজারদের নিজে থেকেই নতুন দামের ভিত্তিতে মাইগ্রেট করে দেওয়া হবে। অর্থাৎ যেসব ইউজাররা 199 টাকা দামের পোস্টপেইড প্ল্যান ব্যাবহার করছিলেন, সেইসব গ্রাহকরা এই তারিখ থেকে এই প্ল্যানের জন্য 299 টাকা হিসেবে পেমেন্ট করবেন।

Jio এর 299 টাকা দামের প্ল্যানের বেনিফিট

জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের দাম বাড়ানো হয়েছে, তবে এই প্ল্যানের বেনিফিটের কোনো পরিবর্তন করা হয়নি। আগে 199 টাকা দামের প্ল্যানে যে বেনিফিট পাওয়া যেত, এখন 299 টাকা দামের প্ল্যানে 100 টাকা দাম বাড়ানোর পরও একই বেনিফিট পাওয়া যাবে।

299 টাকা দামের জিও প্ল্যানের বেনিফিট:

জিওর ইউজাররা দেশ জুড়ে যেকোনো নাম্বারে ফ্রি রোমিং সহ বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন। এটি জিওর নেটওয়ার্ক সহ অন্য কোম্পানির নাম্বারেও ফ্রিতে উপভোগ করা যাবে। এছাড়া কোম্পানির পক্ষ থেকে প্রতিদিনের লিমিট ছাড়াই মোট 25জিবি ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিদিন আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবেন। একইভাবে এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএসের সুবিধা পাওয়া যাবে।

349 টাকা দামের জিও প্ল্যান

199 টাকা দামের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে 299 টাকা হয়ে যাবে। একদিকে প্ল্যানটি পুরনো ইউজারদের জন্য কন্টিনিউ করা হবে, অন্যদিকে নতুন জিও পোস্টপেইড ইউজারদের জন্য সবচেয়ে কম দামে 349 প্ল্যানটি রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা 30GB 5G ডেটা উপভোগ করতে পারবেন। একইসঙ্গে এই প্ল্যানে দেশ জুড়ে বিনামূল্যে আনলিমিটেড কল এবং প্রতিদিন ফ্রি 100 SMS সুবিধা পাওয়া যাবে।