Home খবর Jio-এর বেস্ট ডেলি 1GB, 2GB এবং 3GB ডেটা রিচার্জ প্ল্যান, দাম শুরু মাত্র 149 টাকা থেকে

Jio-এর বেস্ট ডেলি 1GB, 2GB এবং 3GB ডেটা রিচার্জ প্ল্যান, দাম শুরু মাত্র 149 টাকা থেকে

টেলিকম জগতে আসার পর থেকে, Reliance Jio (Jio New Prepaid Plains 2022) নতুন প্ল্যান এবং অফারের ভিত্তিতে ইউজারদের পছন্দের টেলিকম কোম্পানি হিসেবে মার্কেটে রাজত্ব করে চলেছে। কোম্পানির কাছে উপলব্ধ প্ল্যানগুলির কারণে, অন্যান্য কোম্পানি গুলিকেও তাদের প্ল্যানগুলিতে পরিবর্তন করতে হয়েছিল। এমতাবস্থায় আপনি যদি Jio (Best Jio Recharge Plan) এর একজন ইউজার হয়ে তাহলে, তাহলে আপনি জেনে খুশি হবেন যে কোম্পানি 1GB ডেইলি ডেটা থেকে 3GB দৈনিক ডেটা পর্যন্ত রিচার্জ প্ল্যান পেশ করেছে। ডেইলি ডেটা ছাড়াও, এই রিচার্জগুলিতে ফ্রী কলিং, এসএমএস এবং Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যায়। আজকে এই আর্টিকেলে Jio-এর বেস্ট ডেলি 1GB, 2GB এবং 3GB ডেটা রিচার্জ প্ল্যানের সম্পর্কে বলা হবে, ফলে ইউজাররা অন্যান্য বিভিন্ন সুবিধাও পাবেন। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান গুলির সম্পর্কে সবকিছু।

Jio 1GB Daily Data Recharge Plan

ডেইলি 1GB ডেটা রিচার্জ প্ল্যান Jio-এর কাছে মোট তিনটি আছে। Jio-এর সবচেয়ে দামি ডেলি 1GB ডেটা রিচার্জ প্ল্যান 209 টাকার। এই প্ল্যানটি ছাড়াও কোম্পানির কাছে 149 টাকা এবং 179 টাকার প্ল্যান‌ও আছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সম্পর্কে…

  1. Rs 149 Jio recharge plan: 149 টাকার প্রিপেড প্ল্যানে 20 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যাবে। এছাড়াও এই রিচার্জ প্ল্যানের সাথে, আপনি ডেইলি 1GB ডেটা এবং অন্যান্য সমস্ত সুবিধা, যেমন 100 SMS/দিন, আনলিমিটেড লোকাল/STD ভয়েস কল এবং Jio Suite সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  2. Rs 179 Jio recharge plan: এই লিস্টে এর পরে আছে 179 টাকার Jio রিচার্জ প্ল্যান, এই প্ল‍্যানে 24 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে, ইউজাররা ডেইলি 1GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল (লোকাল/এসটিডি), প্রতিদিন 100টি SMS এবং লাইভ টিভি সহ অন‍্যান‍্য অ্যাপ্লিকেশান গুলিতে বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাবে।
  3. Rs 209 Jio recharge plan: রিলায়েন্স জিওর 209 টাকার প্ল্যানের ভ‍্যালিডিটি 28 দিন। একই সাথে, এই প্ল্যানে, ইউজাররা ডেইলি 1GB ডেটা পাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট 28GB ডেটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল‍্যানে আনলিমিটেড কলিং, ডেইলি 100টি SMS যে কোনো নেটওয়ার্কে ব্যবহারের জন্য উপলব্ধ। অ্যাডিশনাল বেনিফিট হিসাবে, এই প্ল‍্যানে Jio অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশনও পাওয়া যায়।

Jio 2GB Daily Data Recharge Plan

ডেইলি 1GB ডেটা রিচার্জ প্ল্যানের মতো, Jio-এর 2GB ডেইলি ডেটা যুক্ত রিচার্জ প্ল্যান‌ও আছে৷ এই তালিকায় কোম্পানির মোট 10টি প্ল্যান আছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সম্পর্কে…

  1. Rs 249 Jio recharge plan: এই প্ল‍্যানটি এক মাসেরও কম মেয়াদ যুক্ত Jio-এর সবচেয়ে সস্তা দৈনিক 2GB ডেটা প্ল্যান। এই প্ল্যানে, ডেইলি 2GB ডেটা, ডেইলি 100 SMS, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল/STD ভয়েস কল এবং 23 দিনের ভ‍্যালিডিটির সাথে Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  2. Rs 299 Jio recharge plan: এছাড়াও 299 টাকার রিচার্জ প্ল্যানের সাথে, ডেইলি 2GB ডেটা এবং অন্যান্য সমস্ত সুবিধা, যেমন 100 SMS/দিন, আনলিমিটেড লোকাল/STD ভয়েস কল এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। একই সঙ্গে এই প্ল্যানে 28 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়।
  3. Rs 499 Jio recharge plan: Reliance Jio-এর 499 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেইলি 2GB ডেটা পাওয়া যায়। একই সময়ে, Disney+ Hotstar-এর সাবস্ক্রিপশনের সাথে অন্যান্য সুবিধার সাথে, Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud এর মতো Jio অ্যাপগুলিও ফ্রী তে পাওয়া যায়।
  4. Rs 533 Jio recharge plan: আপনি যদি ডেইলি 2GB ডেটা চান, তাহলে আপনি Jio-এর 533 টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। অন্যান্য Jio প্রিপেড প্ল্যানের মতো, আপনি লোকাল এবং STD নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100টি SMS এবং Jio App-এ্য সাবস্ক্রিপশন পাবেন। এর সাথেই, এই প্ল্যানের ভ‍্যালিডিটি 56 দিনের।
  5. Rs 599 Jio recharge plan: 84 দিনের ভ‍্যালিডিটির এই প্ল্যানে, ইউজাররা প্রতিদিন 2GB ডেইলি ডেটা পাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড STD এবং লোকাল ভয়েস কল সহ ডেইলি 100টি SMS পাওয়া যাবে। এর সঙ্গে Jio অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশন‌ও পাওয়া যাবে।
  6. Rs 719 Jio recharge plan: রিলায়েন্স জিওর 719 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ‍্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে ডেইলি 2GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ এই প্ল্যানে মোট 168GB ডেটা পাওয়া যাবে। একই সঙ্গে, প্ল্যানটি যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা প্রদান করে। এছাড়াও, ডেইলি 100টি SMS পাঠানোর সুবিধা এবং Jio অ্যাপের ফ্রী সাবস্ক্রিপশনও পাওয়া যায়।
  7. Rs 799 Jio recharge plan: রিলায়েন্স জিওর এই প্ল্যানে ডেইলি 2 জিবি ডেটা পাওয়া যায়। এর সাথে, প্ল্যানটি 56 দিনের ভ‍্যালিডিটি এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও প্রদান করে। এছাড়াও ডেইলি 100টি SMS পাওয়া যায়। এছাড়াও Jio ইউজাররা Jio-এর এই প্ল্যানে Disney+ Hotstar, Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud-এর সুবিধা পেয়ে যাবেন।
  8. Rs 1,066 Jio recharge plan: Jio-এর 1066 প্ল্যানে ডেইলি 2GB ডেটা এবং 5GB এক্সট্রা ডেটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ‍্যালিডিটি 84 দিন। এর সাথেই, অন্যান্য প্ল্যানগুলির মতো, Disney Plus Hotstar-এর সদস্যতাও 1 বছরের জন্য, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100টি SMS উপলব্ধ এই প্ল‍্যানে।
  9. Rs 1,499 Jio recharge plan: Jio-এর 1499 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা 84 দিনের ভ‍্যালিডিটির সাথে ডেইলি 2GB ডেটা পাবে। একই সাথে এই প্যাকে আনলিমিটেড কলিং, দৈনিক 100টি SMS এবং Jio অ্যাপের সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এছাড়াও, প্ল্যানে, ইউজাররা Disney+ Hotstar-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন (1 বছর) পাবেন।
  10. Rs 2,879 Jio recharge plan: 2,879 টাকার Jio প্রিপেইড প্ল্যানে ডেলি 2GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে লোকাল এবং STD নম্বরগুলিতে আনলিমিটেড ভয়েস কল, ডেলি 100টি SMS এবং JioTV, JioCinema-এর মতো Jio অ্যাপগুলির সুবিধা পাওয়া যাবে৷ এছাড়াও ডিজনি+ হটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Jio 3GB Daily Data Recharge Plan

ডেলি 1GB এবং 2GB ডেটা রিচার্জ প্ল্যানের মতোই Jio-এর 3GB ডেলি ডেটা যুক্ত রিচার্জ প্ল্যান‌ও আছে। কোম্পানির কাছে মোট 4টি প্ল্যান আছে, যেখানে প্রতিদিন 3 জিবি ডেটা পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান গুলির সম্পর্কে…

  1. Rs 419 Jio recharge plan: এই লিস্টে প্রথম রিচার্জ‌টি হল 419 টাকার Jio রিচার্জ প্ল্যান। এই প্ল‍্যানে ডেলি 3GB ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল (লোকাল/এসটিডি), ডেলি 100টি SMS এবং লাইভ টিভি সহ বিভিন্ন অ্যাপে ফ্রী অ্যাক্সেস পাওয়া যাবে। এই প্ল্যানটির ভ‍্যালিডিটি 28 দিনের।
  2. Rs 601 Jio recharge plan: জিওর 3GB ডেলি ডেটা সহ প্ল্যানের মধ্যে এটি সবচেয়ে ব্যয়বহুল মান্থলি Jio রিচার্জ প্ল্যান, এটির দাম 601 টাকা। Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন এটি ইয়ারলি প্ল্যান। একই সঙ্গে ডেলি 3GB ডেটার সাথে রিচার্জে এক্সট্রা 6GB ডেটা পাওয়া যায়। এছাড়াও ডেলি 100টি SMS, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল/STD ভয়েস কল এবং Jio Apps স্যুটে পাওয়া যাবে।
  3. Rs 1,199 Jio recharge plan: এই প্ল্যানটিতে মোট 252GB ডেটা পাওয়া যায় (ডেইলি 3GB সীমাবদ্ধ)। এছাড়াও, প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিনের। এর সাথে ভয়েস কল সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানে।
  4. Rs 4,199 Jio recharge plan: এই প্ল্যানে 365 দিনের মেয়াদ সহ এসএমএস, ডেলি 3GB ডেটা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 100টি SMS, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল/STD ভয়েস কল এবং Jio অ্যাপ স্যুট পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন