Reliance তাদের 45 তম বার্ষিক সাধারণ সভায় জানিয়েছে যে দীপাবলির আগেই Jio-এর 5G পরিষেবা লঞ্চ হবে অর্থাৎ আগামী মাসের 24 অক্টোবরের মধ্যে ভারতে Jio 5G পরিষেবা চালু হবে। যারা দীর্ঘ সময় ধরে Jio এর 5G পরিষেবার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি দারুণ খবর। এই সভায় মুকেশ আম্বানি এটাও জানিয়েছেন যে দেশের কোন কোন রাজ্যে ‘Jio True 5G’ পরিষেবা প্রথমে লাইভ করা হবে। এই পোস্টে আপনাদের এটাই জানাবো যে ভারতে কোন কোন শহরের বাসিন্দারা প্রথমে Jio 5G পরিষেবা পাবেন।
সবার প্রথমে এই শহরগুলি পাবে Jio 5G নেটওয়ার্ক
- দিল্লী
- মুম্বাই
- চেন্নাই
- কলকাতা
2023 সালের মধ্যে সমগ্র ভারতে Jio 5G পরিষেবা উপলব্ধ হবে
কোম্পানি ঘোষণা করেছে যে 2023 সালের ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আগামী 18 মাসের মধ্যে সমগ্র ভারতের নানা প্রান্তে দ্রুত 5G পরিষেবা পৌঁছে যাবে। Jio 5G এর রোলআউট প্ল্যান হবে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্ল্যান। Jio 5G বিশ্বের বৃহত্তম এবং সেরা 5G নেটওয়ার্ক হবে বলে দাবি করা হচ্ছে। Jio-এর 5G নেটওয়ার্ক 4G নেটওয়ার্কের উপর নির্ভরশীল থাকবে না।
পাওয়া যাবে1.09Gbps পর্যন্ত স্পিড
Jio এর চেয়ারম্যান আকাশ আম্বানি AGM 2022-এর সময় বলেছিলেন যে নতুন ‘Jio True 5G’ পরিষেবার সাথে, 1Gbps-এর বেশি স্পিড পাওয়া যাবে। এছাড়াও, কোম্পানি জানিয়েছে যে অনেক কোম্পানি বিদ্যমান 4G নেটওয়ার্ককে আরও উন্নত করে এককভাবে 5G পরিষেবা দেবে বলে জানিয়েছে কিন্তু তারা সত্যিকারের 5G অভিজ্ঞতা দিতে পারবে না। তিনি আরও বলেছেন যে Jio স্ট্যান্ড-অ্যালোন 5G পরিষেবা নিয়ে আসছে, যা মেশিন-টু-মেশিন কনভারসেশন বা লো লেটেন্সির মতো সুবিধা দেবে।
গোটা দেশকে 5G-এর সঙ্গে যুক্ত করতে খরচ হবে কোটি কোটি টাকা
AGM-এর সময়, কোম্পানি জানিয়েছে যে সমগ্র ভারতে জুড়ে 5G নেটওয়ার্ক তৈরি করতে মোট Jio মোট 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। Jio দেশীয়ভাবে একটি এন্ড-টু-এন্ড 5G স্ট্যাক রক্ষণাবেক্ষণ করেছে যা সম্পূর্ণরূপে ক্লাউড নেটিভ, সফ্টওয়্যার ডিফাইন, কোয়ান্টাম সিকিউরিটির মতো সেরা সুবিধাগুলি সাপোর্ট করার ডিজিটাল ভাবে পরিচালিত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
