Reliance Industries কিছু দিন আগে তাদের 45 তম AGM চলাকালীন বেশ কয়েকটি বড় ঘোষণা করেছিল। রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভায় কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি Jio 5G লঞ্চের ঘোষণা করেছেন। কোম্পানির তরফে জানানো হয়েছে যে কোন দিন Jio 5G পরিষেবা লাইভ করা হবে। চলুন জেনে নেওয়া যাক ভারতে কবে এবং কোন শহরে Jio 5G সবার আগে শুরু হবে।
Jio 5G লঞ্চের অফিসিয়াল ঘোষণা
মুকেশ আম্বানি Jio 5G লঞ্চ সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করেছেন এবং 5G আসায় কি কি পরিবর্তন হতে পারে ও এর কি কি সুবিধা আছে, সেই সম্পর্কেও জানিয়েছেন। তিনি বলেছেন যে কোম্পানি ব্রডব্যান্ডের জন্য 5G ব্যবহার করছে এবং এটি হবে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী 5G নেটওয়ার্ক।
দীপাবলিতে শুরু হবে Jio 5G
রিলায়েন্স এর তরফে জানানো হয়েছে যে কোম্পানির 5G পরিষেবাগুলির রোলআউট আগামী মাসে দীপাবলি উপলক্ষে শুরু হবে। এটি প্রথমে দিল্লি, মুম্বাই, কলকাতা এবং চেন্নাইতে 5G পরিষেবা দেওয়া শুরু করবে। রিলায়েন্স জিও সারা দেশে 5G রোলআউটের জন্য দুই লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে।
‘Jio True 5G’-তে 1Gbps-এর বেশি গতি পাওয়া যাবে
Jio এর চেয়ারম্যান আকাশ আম্বানি AGM 2022-এর সময় বলেছিলেন যে নতুন ‘Jio True 5G’ পরিষেবার সাথে 1Gbps-এর বেশি স্পিড পাওয়া যাবে। পাশাপাশি ইউজাররা প্রথমবার 5G পরিষেবায় আল্ট্রা-লো লেটেন্সি অভিজ্ঞতা পাবেন এবং একটি একেবারে ভিন্ন আল্ট্রা হাই-স্পিড ফিক্সড ব্রডব্যান্ড পরিষেবাকে ‘Jio Air Fibre’ নাম দেওয়া হয়েছে।
এভাবে কাজ করবে জিও এয়ার ফাইবার
ব্রডব্যান্ড কানেকশন পাওয়ার জন্য ইউজারদের এখনও কেবল এবং তারের ঝামেলায় জড়িয়ে পড়তে হয় , তবে Jio Air Fiber-এর সাথে ইউজারদের শুধুমাত্র তাদের বাড়িতে বা অফিসে একটি ডিভাইস প্লাগ-ইন করতে হবে। কোম্পানির দাবি অনুযায়ী এতে ইউজাররা অনেক বেশি স্পিডে HD কন্টেন্ট স্ট্রিম করতে পারবে।
মুকেশ আম্বানি বলেছেন যে Jio-এর ফাইবার অপটিক নেটওয়ার্ক 11 লক্ষ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং প্রতি তিনজন নতুন ইউজারদের মধ্যে দুজন JioFiber বেছে নিচ্ছেন। এছাড়াও, তিনি বলেছিলেন যে ফিক্সড ব্রডব্যান্ডের ক্ষেত্রে, ভারত প্রায় 20 মিলিয়ন কানেকশন নিয়ে 138 তম স্থানে রয়েছে। এতে পরিবর্তন এর প্রয়োজন এবং Jio 5G এর সাথে আমরা এটা করতে পারবো।
স্ট্যান্ড-অ্যালোন 5G পরিষেবা
মুকেশ আম্বানি বলেছেন যে অনেক কোম্পানি দাবি করছে যে বিদ্যমান 4G নেটওয়ার্কে উন্নত করে 5G পরিষেবাগুলি প্রদান করা হবে, কিন্তু তারা সত্যিকারের 5G অভিজ্ঞতা দিতে পারবে না। তিনি আরও বলেছেন যে Jio স্ট্যান্ড-অ্যালোন 5G পরিষেবা নিয়ে আসছে, যা মেশিন-টু-মেশিন কনভারশন বা লো লেটেন্সির মতো সুবিধা দেবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
