Home খবর Jio নিয়ে এসেছে দারুণ অফার, মাত্র 1111 টাকায় 50 দিন চালানো যাবে AirFiber

Jio নিয়ে এসেছে দারুণ অফার, মাত্র 1111 টাকায় 50 দিন চালানো যাবে AirFiber

Reliance Jio তাদের 5G ইউজারদের জন্য একটি দুর্দান্ত অফার লঞ্চ করেছে। এই অফার শুধুমাত্র কিছু বাছাই করা ইউজারদের জন্য প্রযোজ্য। এই অফারটি বিশেষ করে 5G FWA (ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস) কানেকশনের ইউজারদের জন্য পেশ করা হয়েছে। অর্থাৎ যেসব ইউজাররা জিও 5G ব্যাবহার করেন না, তাঁরা এই অফারের সুবিধা উপভোগ করতে পারবেন না। কোম্পানির পক্ষ থেকে ইউজারদের এই অফার সম্পর্কে ম্যাসেজের মাধ্যমে জানানো হচ্ছে। এই অফার হিসেবে জিও তাদের 5G ইউজারদের 1,111 টাকায় 50 দিনের জন্য এয়ার ফাইবার কানেকশন দিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জিওর নতুন অফার ডিটেইলস সম্পর্কে।

1111 টাকায় 50 দিন চালানো যাবে AirFiber, সঙ্গে ফ্রি ইনস্টলেশন

আমাদের টীমের এক সদস্যকে কোম্পানি ম্যাসেজ পাঠিয়ে Jio AirFiber এর নতুন অফার সম্পর্কে জানিয়েছে। এই ম্যাসেজে লেখা রয়েছে, শুধুমাত্র যেসব ইউজাররা আগের থেকেই 5G ব্যাবহার করেন, তাঁরা এই নতুন জিও এয়ারফাইবার অফার পাবেন। অন্যদিকে জিও তাদের 5G ইউজারদের ম্যাসেজ পাঠিয়ে শুধুমাত্র 1,111 টাকায় 50 দিনের ভ্যালিডিটি সহ নতুন এয়ারফাইবার কানেশন বুক করতে এবং এর বেনিফিট উপভোগ করতে পারবেন বলে জানানো হচ্ছে।

ছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই অফার সহ ইউজারদের জন্য 1,000 টাকার ইন্সটলেশন ফিস ফ্রি করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বর্তমানে কোনো ধরনের ইন্সটলেশন চার্জ ছাড়াই এয়ারফাইবার ইন্সটল করা যাবে। এর আগে পর্যন্ত দীপাবলি অফার সহ জিওর 3, 6 এবং 12 মাসের প্ল্যান সহ নতুন এয়ারফাইবার কানেকশনের জন্য ইন্সটলেশন ফিস ফ্রি করে দেওয়া হয়েছিল। তবে এবার 50 দিনের অফার সহ ফ্রি ইন্সটলেশন পাওয়া যাচ্ছে।

Jio AirFiber প্ল্যানের ডিটেইলস