আপনাকে মনে করিয়ে দিই যে এই বছর সেপ্টেম্বর মাসে জিও কোম্পানি Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন সহ নতুন প্ল্যান পেশ করেছিল। এই প্ল্যান গুলির মধ্যে Rs 499, Rs 699, Rs 888, Rs 2,499 এবং Rs 599 টাকার প্ল্যান নিয়ে আসা হয়েছিল যখন Disney+ Hotstar নিজের স্ট্রিমিং প্ল্যান রিভাইজ করেছিল। কিন্তু লঞ্চ করার দুই মাস পরে কোম্পানি এই প্ল্যান গুলিকে বন্ধ করে দিয়েছে। এখন এই প্ল্যান গুলিকে জিওর ওয়েবসাইটে দেখা যাচ্ছে না, যার ফলে বোঝা যাচ্ছে যে কোম্পানি এই প্ল্যান গুলিকে বন্ধ করে দিয়েছে। কিন্তু জিও ইউজাররা Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন সহ কোনো রিচার্জ নিতে চান, তাহলে কোম্পানি সেই সব ইউজারদের জন্য শুধুমাত্র 601 টাকার প্ল্যান অফার করে।
জিওর Rs 499, Rs 699, Rs 888 এবং Rs 2,499 প্ল্যান গুলিকে কোম্পানির ট্যারিফ হাইকের সময়ে যোগ করা হয়নি। এছাড়া এখন যদি জিও গ্রাহকরা 3GB ডেটার কোন প্ল্যান খোঁজেন সেই সব গ্রাহকদের জন্য কোম্পানির পক্ষ থেকে 419 টাকা, 601 টাকা, 1199 টাকা এবং 4199 টাকার প্ল্যান গুলিকে অফার করা হচ্ছে। এর সাথেই 601 টাকার প্ল্যানে অতিরিক্ত 6GB ডেটা দেওয়া হচ্ছে। Jio কোম্পানির কাছে 56 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB ডেটার কোন প্ল্যান নেই কারন উপরে বলা 3জিবি ডেটার প্ল্যান গুলি শুধুমাত্র 28 দিন, 84 দিন এবং 365 দিন ভ্যালিডিটির।
3 জিবি ডেটার প্ল্যান
419 টাকার Jio প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 এসএমএস এবং Jio অ্যাপের সুবিধা পাওয়া যাবে। আবার 601 টাকার প্ল্যানেও সব সমান সুবিধাই পাওয়া যাবে। কিন্তু এই প্ল্যানে Disney+ Hotstar Mobile এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যানে 6GB এক্সট্রা ডেটা পাওয়া যায়।
জিও কোম্পানির 84 দিন ভ্যালিডিটির 1199 টাকার প্ল্যানের সম্পর্কে বলা হলে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 এসএমএস, প্রতিদিন 3GB ডেটা এবং Jio অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে। জিওর 4199 টাকার প্ল্যানে 365 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 3GB ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং Jio অ্যাপের সুবিধা পাওয়া যাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
