Home খবর Jio ইউজারদের জন্য সুখবর! এই দিনের মধ্যে রিচার্জ করালে 90 দিন পর্যন্ত ফ্রি পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন

Jio ইউজারদের জন্য সুখবর! এই দিনের মধ্যে রিচার্জ করালে 90 দিন পর্যন্ত ফ্রি পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন

গোটা দেশ জুড়ে প্রায় 49 কোটি মানুষ রিলায়েন্স জিও সার্ভিস ব্যাবহার করেন এবং কোম্পানির ইউজারদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে। বর্তমানে জিও তাদের আনলিমিটেড প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানোর সঙ্গে 90 দিনের JioHotstar সাবস্ক্রিপশন ফ্রিতে দিচ্ছে। 2025 সালের 15 এপ্রিল পর্যন্ত রিলায়েন্স জিও তাদের আনলিমিটেড অফারের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। আগের 2025 সালের 31 মার্চ পর্যন্ত ভ্যালিডিটি ছিল, তবে এবার বাড়িয়ে 2025 সালের 15 এপ্রিল পর্যন্ত করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Jio Unlimited অফারের ডিটেইলস সম্পর্কে।

Jio Unlimited অফারের ডিটেইলস

যারা 299 টাকা বা তার বেশি টাকার প্রিপেইড রিচার্জ করবেন, তাঁরা 90 দিন পর্যন্ত ফ্রিতে JioHotstar সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। ফলে ইউজাররা IPL 2025 এর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। আগে 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই প্ল্যানের ভ্যালিডিটি জারি করা হয়েছিল, এবার সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অফার মূলত ক্রিকেট ফ্যানদের কথা মাথায় রেখে পেশ করা হয়েছে, ফলে তাঁরা JioHotstar সাবস্ক্রিশনের জন্য টাকা খরচ না করেই উপভোগ করতে পারবেন।

Jio Unlimited অফারের শর্তাবলী

জিওর স্পেশাল JioHotstar প্ল্যান

এছাড়া জিও তাদের ইউজারদের জন্য বেশ কিছু স্পেশাল JioHotstar প্ল্যান পেশ করেছে। নিচে প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

50 দিন পর্যন্ত জিওফাইবার এবং জিওএয়ারফাইবার ফ্রি ট্রায়াল কানেকশন

জিও তাদের ইউজারদের আরও ভালোভাবে ইন্টারনেট এবং বিনোদনের জন্য 50 দিন পর্যন্ত ফ্রিতে জিওফাইবার এবং জিওএয়ারফাইবার ট্রায়াল কানেকশন উপভোগ করার সুযোগ দিচ্ছে। ইউজাররা এই ট্রায়ালের অধীনে 800 থেকে বেশি টিভি চ্যানেল, 11 এর চেয়ে বেশি অটিটি অ্যাপ এবং আনলিমিটেড ওয়াইফাই পাওয়া যাবে, ফলে ঘরের ভিতরেই দুর্দান্ত বিনোদন উপভোগ করতে পারবেন।