Jio Fiber পোস্টপেইড ইউজারদের জন্য এসে গেছে নতুন Diwali Dhamaka Offer, পাওয়া যাবে এইসব বেনিফিট

টেলিকম কোম্পানি Reliance Jio এর পক্ষ থেকে নতুন Diwali Dhamaka Offer পেশ করা হয়েছে। এই অফারটি কোম্পানির Jio Fiber পোস্টপেইড ইউজারদের জন্য জারি করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র JioFiberব্রডব্যান্ড ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন। মনে করিয়ে দিই গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে কোম্পানির পক্ষ থেকে তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস Jio AirFiber সার্ভিসের জন্য রিলায়েন্স ডিজিটাল দীপাবলি অফার পেশ করেছিল। যেসব নতুন ইউজাররা JioFiber Postpaid কানেকশন নেবেন তাদের Diwali Dhamaka Offer এর অধীনে ডিসকাউন্ট বেনিফিট দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

Diwali Dhamaka Offer

JioFiber Postpaid কানেকশনের নতুন ইউজারদের সাধারণত 6 মাস বা 12 মাসের প্ল্যানের অপশন দেওয়া হয়। তবে নতুন Diwali Dhamaka Offer এর অধীনে 3 মাসের প্ল্যান রিচার্জ করা যাবে। অর্থাৎ এই অফারে আরও কম দামে নতুন কানেকশন নেওয়া যাবে। এমনকি এর সঙ্গেই OTT বেনিফিটও পাওয়া যাবে। ইউজাররা 100Mbps বা 30Mbps ইন্টারনেট স্পীড সহ প্ল্যান সিলেক্ট করতে পারবেন।

  1. JioFiber এর 30Mbps প্ল্যান অফার: তিন মাসের জন্য কোম্পানির এই JioFiber Postpaid প্ল্যানের খরচ পড়বে 2,222 টাকা। এই প্লেন 30Mbps ডাউনলোড ও আপলোড স্পীড সহ আনলিমিটেড ডেটা পাওয়া যাবে। এর সঙ্গেই ফ্রি ভয়েস কল এবং 800 TV চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে 90 দিনের জন্য 101 টাকা দামের 100GB এক্সট্রা ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe এবং ETV Win (via JioTV+) এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  2. JioFiber এর 100Mbps প্ল্যান: যাদের বেশি স্পীডের ইন্টারনেট প্রয়োজন তাদের জন্য কোম্পানির 100Mbps স্পীডের দুটি প্ল্যান তিন মাসের জন্য পাওয়া যাবে। 100Mbps স্পীড সহ প্রথম প্ল্যানের দাম 3,333 টাকা। এই প্লেন আনলিমিটেড ডেটার পাশাপাশি 800 TV চ্যানেল উপভোগ করা যায়। এই প্ল্যানে 90 দিনের জন্য 150 টাকা দামের 150GB ডেটা ফ্রিতে পাওয়া যায়। এই প্ল্যানে Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe এবং ETV Win (via JioTV+) এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
  3. JioFiber এর 100Mbps প্ল্যান: এটি 100Mbps স্পীড সহ দ্বিতীয় প্ল্যান এবং এই প্ল্যানের দাম 4,444 টাকা। এই প্ল্যানেও 100Mbps স্পীডে আনলিমিটেড ডেটা এবং 800 TV চ্যানেলের অ্যাক্সেস পাওয়া যায়। এই প্ল্যানের সঙ্গে 90 দিনের জন্য 199 টাকা দামের 200GB এক্সট্রা ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গেও প্রথম প্ল্যানটির মতোই ওটিটি বেনিফিট পাওয়া যায়। তবে এছাড়াও এই প্ল্যানে Netflix Basic সাবস্ক্রিপশন এবং দুই বছরের জন্য Amazon Prime Lite সাবস্ক্রিপশন দেওয়া হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here