Highlights
- Reliance Jio একটি নতুন প্ল্যান অফার করেছে।
- এই রিচার্জ প্ল্যানে সাধারণ সুবিধাগুলির পাশাপাশি এর বিশেষ সুবিধাও রয়েছে।
- এটি 912.5 GB ইন্টারনেট ডেটা সাপোর্ট করে।
ভারতের এক নম্বর বেসরকারি টেলিকম কোম্পানি Reliance Jio তাদের ইউজারদের জন্য সবসময় নতুন নতুন অফার নিয়ে আসে। কোম্পানি 15 আগস্টের আগে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এটি Jio Annual Independence day offer এর অধীনে আনা হয়েছে। এতে অনেক দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: আগামী 14 অগাস্ট লঞ্চ হবে Xiaomi Mix Fold 3 স্মার্টফোন, একই দিনে লঞ্চ হতে পারে আরও কয়েকটি ডিভাইস
Jio Annual Independence day অফারের বিশেষ সুবিধা
- এটি Reliance Jio-এর বার্ষিক প্ল্যান, যার দাম 2,999 টাকা। আপনি নীচের পয়েন্টগুলিতে এর বিশেষ সুবিধাগুলি দেখতে পারেন।
- Jio Annual প্ল্যানে ইউজাররা কলিং, ডেটা, SMS এর পাশাপাশি ফুড ডেলিভারি সাইট Swiggy-তে 100 টাকা ডিসকাউন্ট পেতে পারেন। তবে এর জন্য ইউজারদের 249 টাকার অর্ডার করতে হবে।
- ইউজাররা yatra.com-এ ফ্লাইট টিকিট বুকিংয়ে 1,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। এর সঙ্গে ডোমেস্টিক হোটেল বুকিংয়ে দেওয়া হচ্ছে 15 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। এতে কোন ন্যূনতম বুকিং মূল্য নির্ধারিত নেই।
- এছাড়াও Ajio প্ল্যাটফর্মে কোম্পানি 999 টাকার কেনাকাটায় 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। এই ডিসকাউন্ট শুধুমাত্র নির্বাচিত প্রোডাক্টের উপরেই পাওয়া যাবে।
- আপনি যদি অনলাইনে ওষুধ কিনতে পছন্দ করেন, তাহলে কোম্পানি Netmeds-এ 20 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। অফারটি পেতে আপনাকে 999 টাকার অর্ডার দিতে হবে। এর সঙ্গে NMS সুপার ক্যাশও পাওয়া যাবে।
- Jio Annual প্ল্যানের অফার এখানেই শেষ নয়। আপনি যদি রিলায়েন্স ডিজিটাল থেকে অডিও Accessories এবং home appliance কেনেন, তাহলে আপনি 10 শতাংশ ডিসকাউন্ট পাবেন।
Jio Annual Independence day প্ল্যানের সাধারণ অফার
- এই প্ল্যানে ইউজাররা সারাবছরের অর্থাৎ 365 দিনের ভ্যালিডিটি পাবে। একবছরে মোট 912.5GB ইন্টারনেট ডেটা পাবেন।
- এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 2.5GB পর্যন্ত হাই স্পিড ডেটা পাবেন।
- এর সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন।
- ইউজাররা বিভিন্ন Jio অ্যাপ্লিকেশন যেমন Jio TV, Jio Cinema, Jio Cloud দেখার সুযোগ পাবেন।
- এছাড়াও eligible গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হচ্ছে।
Jio এই প্ল্যানটি কয়েকদিন আগেই চালু করেছিল। এতে সাধারণ সুবিধার সঙ্গে 75GB অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছিল। তবে এখন কোম্পানি এই 75GB অতিরিক্ত ডেটা না দিয়ে উপরে উল্লেখিত বিশেষ সুবিধাগুলি দিচ্ছে। আরও পড়ুন: 200MP ক্যামেরা এবং একাধিক শক্তিশালী স্পেসিফিকেশন সহ শীঘ্রই লঞ্চ হতে পারে Redmi Note 13 Pro+ স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











