Home খবর Jio কম দামে ফ্রি OTT সাবস্ক্রিপশন সহ রিচার্জ প্ল্যান, জেনে নিন দাম

Jio কম দামে ফ্রি OTT সাবস্ক্রিপশন সহ রিচার্জ প্ল্যান, জেনে নিন দাম

রিলায়েন্স জিও তাদের ইনোভেটিভ রিচার্জ প্ল্যানের জন্য টেলিকম মার্কেটে বেশ জনপ্রিয়। কোম্পানির বিভিন্ন রিচারজ প্ল্যানের মধ্যে সবচেয়ে কম দামে 175 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মাধ্যমে ফ্রি OTT বেনিফিট পাওয়া যায়। এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য যারা কম দামে ভালো প্ল্যান খুঁজছেন। এই রিচার্জ প্ল্যানে ফ্রি কল এবং ডেটা সহ OTT উপভোগ করা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Jio এর 175 টাকা দামের রিচার্জ প্ল্যান

কোম্পানি 175 টাকা দামের রিচার্জ প্ল্যানটি ডেটা-অনলি হিসেবে পেশ করেছিল। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি সহ 10GB হাই স্পীড ডেটা পাওয়া যায়। এই রিচার্জ প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য যারা স্ট্রিমিং, ব্রাউজিং এবং অন্যান্য অনলাইন কাজের জন্য প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করেন।

তবে 175 টাকা দামের রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল বা এসএমএস এর সুবিধা পাওয়া যায় না, শুধুমাত্র ইন্টারনেট ব্যাবহার করা যায়।

পাওয়া যাবে OTT বেনিফিট

জানিয়ে রাখি জিও বিভিন্ন হাই-এন্টারটেনমেন্ট প্ল্যান রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড 5G প্যাক, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা পাওয়া যায়। তবে 175 টাকা দামের রিচার্জ প্ল্যান সেইসব ইউজারদের জন্য যারা শুধুমাত্র ডেটা এবং OTT সাবস্ক্রিপশন সহ প্ল্যান খুঁজছেন।