Home খবর গাড়িকে স্মার্ট করে তুলবে আম্বানির Jio Motive (2023), জেনে নিন ফিচার

গাড়িকে স্মার্ট করে তুলবে আম্বানির Jio Motive (2023), জেনে নিন ফিচার

Reliance Jio তাদের IoT (Internet of Things) সেগমেন্টের পরিধি বাড়িয়ে ভারতে তাদের নতুন ডিভাইস হিসাবে Jio Motive (2023) লঞ্চ করেছে। এই অ্যাডভান্স গ্যাজেট কার অ্যাক্সেসরিজ হিসাবে পেশ করা হয়েছে। জিও মোটিভে অজস্র কাজের ফিচার দেওয়া হয়েছে, যা যে কোনো গাড়ির সঙ্গে কানেক্ট হয়ে সেতিকে ‘স্মার্ট কার’-এ বদলে দিতে পারে। চলুন দেখে নেওয়াআ যাক এই গ্যাজেট সম্পর্কে বিস্তারিত। আরও পড়ুন: BSNL দীপাবলি অফার! এইসব প্ল্যানের সঙ্গে কোম্পানি দিচ্ছে 3GB পর্যন্ত এক্সট্রা ডেটা

Jio Motive এর ফিচার

Jio Motive এ প্রচুর ফিচার দেওয়া হয়েছে। এটিকে গাড়ির সঙ্গে কানেক্ট করে গাড়ি রিয়েল টাইম ট্র্যাক করা যাবে। অর্থাৎ গাড়ি কখন কোথায় রয়েছে তা লাইভ দেখা যাবে।

Jio Motive এর মাধ্যমে গাড়িতে জিও ফেন্সিং এবং টাইম ফেন্সিং করা যায়। অর্থাৎ গাড়ির প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়া যাবে।

গাড়ির হেল্থ কেমন আছে, কোনো পার্টে কোনো গণ্ডগোল আছে কি না বা কোন পার্ট চেক বা রিপেয়ার করা প্রয়োজন এই ধরনের সমস্ত ডিটেইলস এই ডিভাইসের মাধ্যমে পাওয়া যাবে।

অ্যান্টি থেফ্ট এবং অ্যান্টি টো ফিচারের মাধ্যমে অনুমতি ছাড়া গাড়ি নিয়ে গেলে ইউজার তৎক্ষণাৎ অ্যালার্ট পাবেন।

Jio Motive যদি গাড়ির সঙ্গে কানেক্ট থাকে তবে এটি চলমান ওয়াইফাই হটস্পট ডিভাইসে পরিণত হয়। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ প্রভৃতি এই ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে ইন্টারনেট উপভোগ করা যাবে।

চালক যদি খারাপভাবে গাড়ি চালায় তবে ইউজারের বাড়ির লোকেদের এই ডিভাইস নোটিফাই করে দেবে। এছাড়া গাড়ির কোনো দুর্ঘটনা হলেও অ্যালার্ট নোটিফিকেশন পাওয়া যাবে।

Jio Motive কিভাবে কাজ করে?

Jio Motive একটি OBD (On-board diagnostics) ডিভাইস যা গাড়ির সঙ্গে ফিজিক্যালি কানেক্ট হয়ে যায়। এই ডিভাইস গাড়ির সঙ্গে কানেক্ট করে ইউজারকে ফোনে Jio Things App ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমে ডিভাইস অ্যাক্সেস এবং কন্ট্রোল করা যাবে। JioMotive এর সমস্ত নোটিফিকেশন, ইনফরমেশন এবং ডিটেইলস পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ফোনে পাওয়া যাবে। জানিয়ে রাখি এই জিও ডিভাইস ব্যাবহার করার জন্য Jio Sim আবশ্যক। আরও পড়ুন: Flipkart থেকে কেনা হয় নতুন OnePlus ফোন, পাওয়া গেল আউট অফ ওয়ারেন্টি! 2022 সালে করা হয়েছিল অ্যাক্টিভেট

Jio Motive এর দাম

কোম্পানির পক্ষ থেকে Jio Motive 4,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দামে এই ডিভাইস কিনলে এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়, যা পরবর্তী সময়ে মাত্র 599 টাকা প্রতি বছরের দরে রিনিউ করা যাবে। নতুন JioMotive (2023) জিও স্টোর, Reliance Digital এবং Amazon এর মাধ্যমে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন