Home কৌশল 100GB ফ্রি ডেটা সহ জিও নিয়ে এসেছে 4G সিম যুক্ত ল্যাপটপ, জেনে নিন কোথায়, কবে এবং কিভাবে কেনা যাবে

100GB ফ্রি ডেটা সহ জিও নিয়ে এসেছে 4G সিম যুক্ত ল্যাপটপ, জেনে নিন কোথায়, কবে এবং কিভাবে কেনা যাবে

Reliance Jio আবারও নিজের গ্রাহকদের জন্য দারুন একটি অফার নিয়ে এসেছে। আকাশ আম্বানি রিলায়েন্স জিও ইনফোকমের চেয়ারম্যান হওয়ার পর এটি ওনার পক্ষ থেকে দেওয়া একটি উপহার বলে মানা হচ্ছে। জিওর পক্ষ থেকে HP Smart SIM Laptop-এ অফারে 100GB ডেটা একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। এই ফ্রি ডেটার মূল্য প্রায় 1500 টাকা। কিন্তু যদি reliancedigital.in এবং JioMart.com থেকে এই ল্যাপটপ কিনলে, বিনামূল্যে ল্যাপটপের সাথে 100 জিবি ফ্রি ডেটা পাওয়া যাবে। এই আর্টিকেলে‌র মাধ্যমে এই অফারটি পাওয়ার জন্য কি করতে হবে এবং আর কি কি সুবিধা পাওয়া যাবে জেনে নেওয়া যাক।

এই ল্যাপটপ মডেল গুলিতে পাওয়া যাবে ফ্রি 100 জিবি ডেটা

কোম্পানির পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, যে এই অফারটি শুধুমাত্র HP ল্যাপটপ এবং নতুন গ্রাহকদের জন্য। কোম্পানি এইচপি LTE ল্যাপটপের (HP 14ef1003tu এবং HP 14ef1002tu) সাথে এই অফারটি প্রদান করছে। এঈ ল্যাপটপের দাম শুরু 44,999 টাকা থেকে। যারা এই HP LTE ল্যাপটপ কিনবে তারা ফ্রিতে Jio Sim পাবেন।

জিওর পক্ষ থেকে দেওয়া 100 জিবি ডেটা 365 দিন ভ‍্যালিডিটির মধ্যে ব্যাবহার করা যাবে। এই 100 জিবি ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড 64KBPS হয়ে যাবে। কিন্তু বাকি ভ‍্যালিডিটিতে কম স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবে গ্রাহকরা। গ্রাহকরা অ্যাডিশনাল হাই স্পিড 4জি ডেটার জন্য MyJio অথবা Jio.com-এ উপস্থিত ডেটা প্ল্যানের রিচার্জ করতে পারবেন এবং আবারও হাই স্পিড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

পাঠকদের বলে দিই, যে এই অফারে শুধু 100 জিবি ডেটাই ফ্রিতে পাওয়া যাবে। কলিং এবং এসএমএসের সুবিধা এই অফারে পাওয়া যাবে না। গ্রাহক সহজেই অফলাইন এবং অনলাইনে এই অফারের সাথে HP Smart Sim Laptop কিনতে পারবেন ।

এই পদ্ধতিতে অফলাইনে কিনে পেয়ে যান 100 GB ডেটা

এইভাবে অনলাইনে কিনে পেয়ে যান 100GB ডেটা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন