Highlights
- Jio Phone 5G ভারতের সবথেকে লো বাজেট 5G স্মার্টফোন হবে।
- এই ফোনটিতে Pragati OS এ কাজ করবে।
- এই ফোনটির প্রারম্ভিক দাম 8,000 টাকা হতে পারে।
দেশে দ্রুত গতিতে 5G নেটওয়ার্কের প্রসার ঘটছে। ভারতে 4G-এর থেকে বেশি 5G স্মার্টফোন সেল হচ্ছে এবং প্রায় প্রতিটি ব্র্যান্ডের নতুন মোবাইল ফোনগুলি 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হচ্ছে। তবে এখন সবচেয়ে লো বাজেট 5G ফোন লঞ্চ করার প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় টেলিকম মার্কেটের জনপ্রিয় কোম্পানি Reliance Jio তাদের Jio Phone 5G-এর সাথে বাজিমাত করতে পারে। আরও পড়ুন: আজকে ভারতের সোনার দাম (23শে জুলাই, 2023)
ভারতের সবচেয়ে লো বাজেট 5G ফোন হতে পারে Jio Phone 5G
Reliance Jio এর Jio Phone 5G ভারতের সবথেকে লো বাজেট 5G মোবাইল হতে পারে। সম্প্রতি কাউন্টারপয়েন্টের একটি রিপোর্টে Jio Phone 5G-এর দাম জানানো হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী Reliance Jio-এর 5G স্মার্টফোনটি ভারতে 8,000 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে।
Jio Phone 5G ফোনের লুক (লিক রিপোর্ট)
ফ্রন্ট প্যানেল: Jio Phone 5 এর ফ্রন্ট প্যানেলে ‘U’ আকৃতির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই নচের ঠিক উপরে ফোনের স্পিকারটি দেওয়া হয়েছে। স্ক্রিনের তিন দিকে সরু বেজেল দেওয়া হয়েছে। ডিসপ্লেতে টাচ নেভিগেশন বাটন দেখা গেছে।
রেয়ার প্যানেল: Jio Phone 5G ফোনের ব্যাক প্যানেলটি একটি প্লাস্টিকের বডি সহ আসবে বলে মনে হচ্ছে, যা সম্ভবত সরিয়ে আলাদাও করা যেতে পারে। উপরের এবং মাঝখানে উল্লম্ব আকৃতির একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে দুটি লেন্স এবং একটি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। ‘Jio’ লোগোটি প্যানেলের মাঝখানে রাখা হয়েছে এবং নীচের দিকে ‘5G’ লেখা আছে। রেয়ার প্যানেলের উভয় সাইডে বিন্দুগুলিও প্রিন্ট করা হয়েছে। এখানে সবথেকে নীচে ‘ultimate speed, unlimited experiences’ লেখা রয়েছে। আরও পড়ুন: ক্রিপ্টোকারেন্সি কি? এতে কীভাবে বিনিয়োগ করা হয় এবং কীভাবে কিনতে হয়, দেখে নিন ডিটেইলস
সাইড প্যানেল: লিক হওয়া ফটো অনুযায়ী Jio এর 5G ফোনের সাইড প্যানেলগুলির চেহারা খুব স্পষ্ট নয়, তবে এর ডানদিকে ভলিউম রকারটি দেখা গেছে। এর নিচে পাওয়ার বাটন থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফোনের নীচের প্যানেলে স্পিকার এবং USB পোর্ট দেখা যাবে।
Jio Phone 5G ইন্টারনেট স্পিড
লিক হওয়া ফটো অনুযায়ী Jio Phone 5G ফোনটি 5G পরিষেবা চালানো হয়েছে এবং এই ফোনটি ইন্টারনেট স্পিড টেস্ট এ 470.17Mbps ডাউনলোড স্পিড এবং 34.25Mbps আপলোড স্পিড পেয়েছে। ফটোতে মোবাইলের লোকেশন উত্তরপ্রদেশের লখনউ এর রয়েছে৷ যেখানে Jio 5G ফোনটি 24ms লেটেন্সি পাচ্ছে। ফটোতে দেখানো ফোনটি Jio 5G n78 ব্যান্ডে চলছে।
Jio Phone 5G ফোনের দাম (সম্ভাব্য)
Jio Phone 5G ফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ হবে। এই ফোনটির প্রারম্ভিক দাম প্রায় 8 হাজার টাকার আশেপাশে থাকতে পারে। এই ফোনের সবচেয়ে বড় মডেলের দাম 12 হাজার টাকার কাছাকাছি থাকতে পারে। যদিও ফোনের নিশ্চিত ডিটেইলস প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে এই ফোনের বেস ভেরিয়েন্টে 4GB র্যাম এবং বড় ভেরিয়েন্টে 6GB র্যাম দেখা যাবে। বর্তমানে ভারতে সবচেয়ে লো বাজেট 5G স্মার্টফোন হল LAVA Blaze 5G যার 10,999 টাকা দামে সেলের জন্য পাওয়া যায়৷ আরও পড়ুন: জেনে নিন UPI অ্যাপস BHIM, Paytm, PhonePay, Gpay থেকে ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার পদ্ধতি
Jio Phone 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- 6.5″ HD+ ডিসপ্লে
- 13MP + 2MP রেয়ার ক্যামেরা
- 8MP সেলফি ক্যামেরা
- 4GB RAM
- 32GB স্টোরেজ
- Pragati OS
- Qualcomm Snapdragon 480
- 5,000mAh ব্যাটারি
লিক রিপোর্ট অনুসারে, Jio Phone 5G ফোনটি 1600 x 720 পিক্সেল রেজলিউশন এবং 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। এই ফোনের স্ক্রিনটি IPS LCD প্যানেলে নির্মিত হবে যা 60Hz রিফ্রেশরেটে কাজ করবে। এটি ওয়াটার ড্রপ নচ স্টাইল যুক্ত স্ক্রিন হবে যা গ্লাস প্রোটেকশন সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই লো বাজেট স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি থাকতে পারে।
Jio Phone 5G ফোনে Pragati OS দেওয়া যেতে পারে, যা Google দ্বারা বিশেষত ভারতীয় মোবাইল ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। ভারতীয় আঞ্চলিক ভাষাগুলিও এই অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। প্রসেসিং এর জন্য JioPhone 5G ফোনে Qualcomm Snapdragon 480 চিপসেট থাকতে পারে। এই 5G মোবাইল ফোনটি 4GB RAM + 32GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ হতে পারে। এছাড়াও এই ফোনে মাইক্রোএসডি কার্ড সাপোর্টও দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য JioPhone 5G ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে। লিক রিপোর্ট অনুসারে, এই 5G ফোনটি একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাপোর্ট করবে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। এই সেকেন্ডারি সেন্সরটি একটি ম্যাক্রো লেন্স হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। যদিও ফোনটির নিশ্চিত স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: জেনে নিন ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি
JioPhone 5G লঞ্চ
JioPhone 5G তৈরিতে Google এবং Qualcomm উভয় কোম্পানি রিলায়েন্স Jio কে সাহায্য করছে। এর আগে অনুমান করা হয়েছিল যে কোম্পানি 2022 সাল শেষ হওয়ার আগেই এই লো বাজেট মোবাইল ফোনটি মার্কেটে আনবে, কিন্তু তা হয়নি। Jio Phone 5G লঞ্চের ডিটেইলস এখনও Jio দ্বারা শেয়ার করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে Jio Phone 5G ফোনটি এই বছরের দীপাবলির পরে ভারতীয় মার্কেটে লঞ্চ হতে পারে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে মুকেশ আম্বানি তাদের 5G ফোন লঞ্চ করতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
