Reliance Jio, Airtel এবং Vodafone Idea তিনটি টেলিকম কোম্পানি নিজেদের প্রিপেইড প্ল্যানের ট্যারিফ রেট বাড়িয়েছে। কিছু প্ল্যান বন্ধ করে দেওয়া হয়েছে আবার বাকি প্ল্যান গুলির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। জিও গ্রাহকদের জন্য ট্যারিফ প্ল্যান বাড়ানোর পরে এখন কোম্পানি JioPhone ইউজারদের ঝাটকা দিয়ে জিওফোন প্ল্যানের দাম বাড়িয়েছে। এই সবের মাঝে জিওফোন উপভোক্তাদের জন্য কোম্পানি 152 টাকার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, যার সম্পূর্ণ ডিটেইল এই আর্টিকেলে দেওয়া হয়েছে।
JioPhone Rs 152 Plan
রিলায়েন্স জিওর পেশ করা এই নতুন 152 টাকার প্ল্যানটিকে জিওফোন ইউজারদের জন্যেই পেশ করা হয়েছে। এই প্রিপেইড প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানের সুবিধা গুলির কথা বলা হলে কোম্পানি এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 0.5GB অর্থাৎ 500এমবি 4জি ডেটা দেবে। 500এমবি প্রতিদিন হিসেবে সম্পূর্ণ প্ল্যানে জিওফোন ইউজাররা মোট 14 জিবি ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবে।
ডেলি 500 এমবি ডেটা সহ কোম্পানি নিজের এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং দেবে যার ব্যবহার ইউজাররা যেকোনো নেটওয়ার্কে ফ্রি কল করার জন্য করতে পারবে। এছাড়া জিওফোনের এই 152 টাকার রিচার্জে কোম্পানি মোট 300 টি এসএমএস দেয় যা ইউজাররা প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিনের মধ্যে ব্যবহার করতে পারবে। রিলায়েন্স জিওর এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud এর ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে।
JioPhone এর 28 দিন ভ্যালিডিটির প্ল্যান
জিওফোন ইউজারদের জন্য 28 দিন ভ্যালিডিটির প্ল্যান গুলির কথা বললে এর মধ্যে 186 টাকার প্ল্যানটিও আছে। এই প্ল্যানটির দাম আগে 155 টাকা ছিল, কিন্তু এখন কোম্পানি এই রিচার্জ প্ল্যানটির দাম 31 টাকা বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 1 জিবি 4জি ডেটা পাবে। এর সাথেই প্রতিদিন 100 এসএমএস সহ আনলিমিটেড কলিঙের সুবিধা পাওয়া যাবে।
JioPhone এর একটি প্ল্যানের দাম আগে 185 টাকা ছিল, যার দাম এখন কোম্পানি বাড়িয়ে 222 টাকা করে দিয়েছে। রিলায়েন্স জিও এই প্ল্যানটির দাম 37 টাকা বাড়িয়ে দিয়েছে। এই প্ল্যানে জিওফোন ইউজারদের জন্য প্রতিদিন 2 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটিতে 56 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথেই উপভোক্তারা প্রতিদিন 100 এসএমএস সহ আনলিমিটেড ভয়েস কল পাবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
