রিলায়েন্স জিও বিগত কয়েক বছর ধরে ভারতের মার্কেটে দাঁড়িয়ে 4G স্মার্টফোন ইউজারদের পাশাপাশি তাদের 4G ফিচার ফোন ইউজারদের প্রতিও বিশেষ ভাবে খেয়াল রাখে। এই কারণে কোম্পানি মাঝে মধ্যেই তাদের জিওফোন ইউজারদের জন্য সুন্দর অফার পেশ করে থাকে। এবার Jio Phone Next 4G ফোনটি লঞ্চের পর আবার আশা করা হচ্ছে কোম্পানি হয়তো আবার তাদের JioPhone ইউজারদের জন্য নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছে। তবে যতদিন পর্যন্ত না কোম্পানি এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে ততদিন কোম্পানির আগের প্ল্যানগুলিই কার্যকর থাকবে। কোম্পানির বর্তমান প্ল্যানগুলিতে ফ্রি ডেটা ও ফ্রি কলিঙের সুবিধাও পাওয়া যায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 28 দিন ভ্যালিডিটির সমস্ত JioPhone Prepaid Plan গুলি সম্পর্কে।
JioPhone এর 75 টাকা দামের প্ল্যান
রিলায়েন্স জিওর 75 টাকার প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে দেশের যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 3GB ডেটা পাওয়া যায়। এই সস্তা প্ল্যানে ইউজারদের 50টি ফ্রি SMS ও সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাকসেস দেওয়া হয়।
JioPhone এর 125 টাকা দামের প্ল্যান
কোম্পানির 125 টাকার প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 0.5 জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ডে মোট 14 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এছাড়াও আছে 300টি ফ্রি এসএমএস ও সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাকসেস।
JioPhone এর 155 টাকা দামের প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি করে মোট 28 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস ও জিও অ্যাপের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
JioPhone এর 185 টাকা দামের প্ল্যান
কোম্পানির 200 টাকার কমে জিওফোন ইউজারদের জন্য শেষ প্ল্যানের দাম 185 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2 জিবি করে মোট 56 জিবি ডেটা এবং প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হয়। এছাড়াও কোম্পানির সমস্ত প্ল্যানের মতোই আনলিমিটেড ভয়েস কল ও জিও অ্যাপের অ্যাকসেস তো আছেই।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
