Home খবর Jio ইউজারদের বড় ধাক্কা দিলেন মুকেশ আম্বানি! আরও 150 টাকা বেড়ে গেল এই সস্তা প্ল্যানটির দাম

Jio ইউজারদের বড় ধাক্কা দিলেন মুকেশ আম্বানি! আরও 150 টাকা বেড়ে গেল এই সস্তা প্ল্যানটির দাম

মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি Reliance Jio তাদের ইউজারদের অনেক সস্তা প্ল্যান অফার করে। কিন্তু, এবার Jio ইউজারদের ধাক্কা দিয়ে মুকেশ আম্বানি Jio-এর একটি প্ল্যান এর দাম 150 টাকা বাড়িয়ে দিয়েছেন। আগে ইউজাররা অনেক সুবিধা সহ কম খরচে এই প্ল্যানটি ব্যবহার করতে পারতো। কিন্তু এখন কোম্পানির এই পদক্ষেপের পর গ্রাহকদের উপর বোঝা আরও বাড়তে চলেছে। এই পোস্টে আপনাদের এই প্ল্যানটির সম্পর্কে বিস্তারিত জানাবো।

আগের থেকে ব্যয়বহুল হল Jio-এর এই প্ল্যানটি

কোম্পানি যে প্ল্যানটির দাম বাড়িয়েছে সেটা আসলে বিশেষ ভাবে Jio ফোন ইউজারদের জন্য। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি ইউজারদের 4G ফিচার ফোন JioPhone কেনার জন্য অনেকগুলি অপশন অফার করে, যার অধীনে 1999 টাকা, 1499 টাকা এবং 749 টাকার অপশন পাওয়া যায়। কিন্তু, এখন কোম্পানি 749 টাকার প্ল্যানের দাম বাড়িয়ে 899 টাকা করেছে। অর্থাৎ এই প্ল্যানের দাম 150 টাকা বাড়ানো হয়েছে।

JioPhone এর 899 টাকার অফার

এই অফারটি JioPhone-এর বর্তমান ইউজারদের জন্য। যদি সেই ইউজার একটি নতুন JioPhone কিনতে চান, তাহলে তারা শুধুমাত্র 899 টাকায় Jio ফোন পাবেন, তাই নয়, সেই সঙ্গে এক বছরের আনলিমিটেড প্ল্যানও ফ্রি তে দেওয়া হবে। এতে তারা সারা বছর আনলিমিটেড ভয়েস কলিং সহ মোট 24 জিবি ডেটা দেওয়া হয়। এর সাথে Jio অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

JioPhone-এর ফিচার এবং স্পেসিফিকেশন

Jio ফোনের ফিচার গুলির বিষয়ে কথা বলতে গেলে, Reliance Jio-এর এই প্রথম প্রজন্মের 4G ফিচার ফোনটিতে 240×320 পিক্সেল রেজলিউশন সহ 2.4-ইঞ্চি QWVGA ডিসপ্লে রয়েছে। এছাড়া এতে রয়েছে 1.2 GHz Spreadtrum SPRD 9820A/QC8905 ডুয়াল কোর প্রসেসর, 512 MB RAM এবং 4 GB ইনবিল্ট স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এই ফোনের ব্যাকে একটি 2-মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট্র প্যানেলে একটি VGA ক্যামেরা রয়েছে। Jio ফোনে 2000 mAh ব্যাটারি আছে। এই ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের মধ্যে আছে 4G VoLTE, Bluetooth v4.1, Wi-Fi, NFC, FM রেডিও, GPS এবং USB 2.0।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন