বর্তমানে, ভারতের টেলিকম সেক্টরে Reliance Jio র গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি। এই অবস্থায় যদি Jio-এর পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে কত কোটি গ্রাহক Jio নম্বরের কল, ডেটা এবং অন্যান্য পরিষেবা ব্যবহার করতে পারবেন না। আসলে গত বছর কয়েক মিলিয়ন গ্রাহকের সাথে এই বিষয়টা ঘটেছে। আপনাদের মনে করিয়ে দি যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে, দেশের বেশিরভাগ অংশে Jio-এর পরিষেবা পাওয়া যাচ্ছিল না এবং গ্রাহকরা ফোনের পরিষেবা ব্যবহার করতে পারছিলেন না। আরও একবার এমন ঘটনা সামনে এসেছে। তবে এইবার শুধুমাত্র মুকেশ আম্বানির শহর অর্থাৎ মুম্বাইতে এই সমস্যাটি ঘটেছে, শনিবার, রিলায়েন্স জিওর টেলিকম পরিষেবা প্রভাবিত হয়েছে। এই কারণে অনেক ব্যবহারকারী কলিং পরিষেবা না পাওয়ার অভিযোগ করেছেন।
বন্ধ হয়ে গেছিল Jio পরিষেবা
আপনি যদি এখনও এই বিষয়টি সম্পর্কে না জানেন, তাহলে আপনাদেরকে জানিয়ে দি যে গত সপ্তাহে অর্থাৎ 5 ফেব্রুয়ারি, 2022 শনিবার, দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে হঠাৎ করেই রিলায়েন্স জিওর পরিষেবা স্থবির হয়ে পড়ে। জিও নেটওয়ার্কগুলি মোবাইল ফোন থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল এবং রিলায়েন্স জিও ব্যবহারকারীরা তাদের ফোনে ইন্টারনেট, এসএমএস এবং কলিংয়ের মতো কোনও পরিষেবা ব্যবহার করতে পারেনি। Jio সিগন্যাল পুরোপুরি বন্ধ হয়ে গেছিল এবং এই কোম্পানির কোনো পরিষেবা কাজ করছিল না। মানুষ টুইটারে এই বিষয়ে অভিযোগ করেছে।
8 ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা
রিপোর্ট অনুযায়ী, রাত 8 টার পর টেলিকম পরিষেবা পুনরুদ্ধার করা হয়। এই সময়ে, প্রায় 8 ঘন্টা ধরে যখন Jio পরিষেবা বাধাগ্রস্ত হয়, তখন ব্যবহারকারীরা টুইটারে JioDown হ্যাশট্যাগ দিয়ে টুইট করা শুরু করেন এবং শীঘ্রই #JioDown ট্রেন্ডে চলে আসে।
2 দিনের জন্য বিনামূল্যে কল এবং ডেটা দেবে Jio
আসলে, এই সমস্যার কারণে, কোম্পানি দুই দিনের আনলিমিটেড কলিং প্ল্যানও ঘোষণা করেছে। সন্ধ্যায় গ্রাহকদের কাছে পাঠানো একটি বার্তায়, কোম্পানি অনেক গ্রাহকদের সমস্যার কথা স্বীকার করেছে এবং এই সমস্যার কারণে অতিরিক্ত দুই দিনের ‘আনলিমিটেড প্ল্যান’ ঘোষণা করেছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গ্রাহকদের কাছে কোম্পানির তরফে পাঠানো বার্তায় কোম্পানির তরফে বলা হয়েছে, ‘যদিও আমাদের দল কয়েক ঘণ্টার মধ্যে এই নেটওয়ার্কের সমস্যার সমাধান করেছে, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে এটি আপনাদের জন্য একেবারেই ভালো অভিজ্ঞতা ছিল না। এবং আমরা এর জন্য সম্পূর্ণরূপে ক্ষমাপ্রার্থী।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
