Home খবর জিও ইউজারদের জন্য সুখবর! 25 মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই দুর্দান্ত অফারের ভ্যালিডিটি

জিও ইউজারদের জন্য সুখবর! 25 মে পর্যন্ত বাড়ানো হয়েছে এই দুর্দান্ত অফারের ভ্যালিডিটি

রিলায়েন্স জিও তাদের প্রিপেইড ইউজারদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের আনলিমিটেড অফারের ভ্যালিডিটি 25 মে, 2025 পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, প্রথমে জিও এই প্ল্যানটি 17 থেকে 31 মার্চ, 2025 পিরিয়ডের জন্য চালু করা হয়েছিল। কিন্তু এই প্ল্যানের জনপ্রিয়তা এবং আইপিএলের কথা মাথায় রেখে প্রথমে 15 এপ্রিল পর্যন্ত, এরপর 30 এপ্রিল পর্যন্ত এবং এবার সরাসরি আইপিএল ফাইনাল অর্থাৎ 25 মে পর্যন্ত এই প্ল্যানের ভ্যালিডিটি বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি জিও আনলিমিটেড অফারের সঙ্গে 90 দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে।

এই অফারে 299 টাকা বা এর বেশি দামের কোনো প্ল্যান রিচার্জ করলে ইউজাররা বিনামূল্যে JioHotstar এর তিন মাস অর্থাৎ 90 দিনের সাবস্ক্রিপশন পাবেন। এর সাহায্যে IPL 2025 এর মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট লাইভ দেখা যাবে। শুরুতে এই অফারের ভ্যালিডিটি রাখা হয়েছিল 31 মার্চ, 2025 পর্যন্ত।

এই প্ল্যানটি মূলত কোম্পানির সেইসব ইউজারদের জন্য একটি দারুণ অপশন, যারা প্রচুর পরিমাণে ডেটা ব্যাবহার করেন এবং এই ক্রিকেটের মরশুমে বিনা বাধায় ম্যাচ উপভোগ করতে চান। কোম্পানি তাদের ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে ইউজারদের সুবিধার পাশাপাশি জিও নেটওয়ার্কের জনপ্রিয়তাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

Jio Unlimited অফারের শর্তাবলী

জনপ্রিয় জিও প্ল্যান

  1. জিওর 299 টাকা দামের প্ল্যান: এটি কোম্পানির একটি অন্যতম জনপ্রিয় প্ল্যান। এতে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা, 100 ফ্রি SMS এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এর সঙ্গে এই প্ল্যানে জিওহটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়, ফলে ইউজাররা নিশ্চিন্তে লাইভ ম্যাচ ও অন্যান্য কন্টেন্ট দেখতে পারেন। এছাড়াও এতে জিও টিভি এবং জিও এআই ক্লাউডে 50GB স্টোরেজ পাওয়া যায়।
  2. জিওর 349 টাকা দামের প্ল্যান: যেসব ইউজাররা বেশি পরিমাণে ডেটা ব্যাবহার করেন, আবার ব্যালেন্স করেও চলতে চান এই প্ল্যানটি তাদের জন্য সেরা। এতে 28 দিন পর্যন্ত প্রতিদিন 2GB হাই স্পীড ডেটা পাওয়া যায়। এছাড়াও যেসব এলিজিবল ইউজাররা 5G নেটওয়ার্ক এলাকায় আছেন, তাঁরা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন। এই প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন 100 ফ্রি SMS, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল এবং জিওহটস্টার ও জিও টিভির অ্যাক্সেস দেওয়া হবে। এর পাশাপাশি জিও এআই ক্লাউডে 50GB স্টোরেজ পাওয়া যায়, যেখানে ফাইল ব্যাকআপ ও ক্লাউড ডেটা স্টোর করে রাখা যায়।
  3. জিওর 449 টাকা দামের প্ল্যান: যেসব জিও ইউজাররা ভিডিও স্ট্রিমিং, গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যাবহারের জন্য প্রচুর পরিমাণে ডেটা ব্যাবহার করেন, তাদের জন্য 449 টাকা দামের প্ল্যানটি আদর্শ। এই প্ল্যানটির ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। তবে 5G ইউজাররা আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন। এর সঙ্গে এই প্ল্যানে ডেইলি 100 ফ্রি SMS, আনলিমিটেড কলিং এবং জিও টিভির সঙ্গে জিওহটস্টারের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়াও এতে 50GB জিও এআই ক্লাউড স্টোরেজের সুবিধা রয়েছে।