Home খবর লো বাজেট স্মার্টফোনের জন্য চীনা ব্র্যান্ড Vivo এর সাথে Jio এর যুগলবন্দী, এই মাসে লঞ্চ হবে দুটি নতুন 4G মোবাইল ফোন

লো বাজেট স্মার্টফোনের জন্য চীনা ব্র্যান্ড Vivo এর সাথে Jio এর যুগলবন্দী, এই মাসে লঞ্চ হবে দুটি নতুন 4G মোবাইল ফোন

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio এবং চীনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo আবার একত্রিত হয়েছে। দুটি কোম্পানিই একসঙ্গে তাদের একটি নতুন 4G স্মার্টফোন আনতে চলেছে। Vivo এবং Jio দ্বারার যৌথ ভাবে লঞ্চ হতে চলা এই মোবাইল ফোনটি Vivo Y02 স্মার্টফোন, যা এই মাসে ভারতে লঞ্চ হতে চলেছে। Vivo Y02 এর পাশাপাশি Vivo Y02s স্মার্টফোন লঞ্চের খবরও সামনে এসেছে।

Jio Vivo 4G স্মার্টফোন

Vivo তাদের আসন্ন স্মার্টফোনের জন্য ভারতীয় টেলিকম অপারেটর Jio এর সাথে অংশীদারিত্ব করেছে। টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন যে Vivo কোম্পানি Jio-এর সাথে অংশীদারিত্বের অধীনে একটি নতুন 4G স্মার্টফোন Vivo Y02 লঞ্চ করতে চলেছে, পাশাপাশি Vivo Y02s স্মার্টফোনও ভারতে লঞ্চ করা হবে। লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Vivo Y02 এবং Vivo Y02s এই দুটি ফোনই এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে যা ভারতে এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরে খুব কম দামে লঞ্চ হবে।

Jio Vivo ফোনের স্পেসিফিকেশন

Vivo Y02 স্মার্টফোনটির সম্পর্কে এই মুহুর্তে কোনও বিশদ তথ্য প্রকাশ করা হয়নি, তবে Vivo Y02s স্মার্টফোন ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে অফিসিয়াল হয়ে গেছে। ভারতে এই দুটি 4G স্মার্টফোনে কি কি Jio অফার থাকবে সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। Vivo Y02S ফোনটিতে 6.51 ইঞ্চি HD + Waterdrop Notch ডিসপ্লে রয়েছে যা 60Hz রিফ্রেশরেট এ কাজ করে।

Vivo Y02s স্মার্টফোনটি Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS-এর সাথে একযোগে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে অক্টা-কোর প্রসেসর সহ MediaTek Helio P35 চিপসেট দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলটি 3 GB RAM মেমরি সাপোর্ট করে, যার সাথে 32 GB ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে যে এই একই ভেরিয়েন্ট ভারতেও আসবে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y02s স্মার্টফোনে 8 মেগাপিক্সেল সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট থাকবে। Vivo Y02s একটি ডুয়াল সিম স্মার্টফোন যা 4G সাপোর্ট করে। এই ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সিকিউরিটির জন্য জন্য 3.5 mm জ্যাক ও অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন