Home খবর দেখে নিন Jio-এর ইন্টারনেট ছাড়া প্রিপেইড প্ল্যানের লিস্ট, পাওয়া যাবে কলিং সহ বিভিন্ন বেনিফিট

দেখে নিন Jio-এর ইন্টারনেট ছাড়া প্রিপেইড প্ল্যানের লিস্ট, পাওয়া যাবে কলিং সহ বিভিন্ন বেনিফিট

যেসব Reliance Jio ইউজাররা ইন্টারনেট ডেটা ছাড়া দীর্ঘ ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান খুঁজছেন তাদের জন্য কোম্পানির কাছে দুটি উল্লেখযোগ্য প্ল্যান রয়েছে। যারা সাধারণত কলিঙের জন্য ফোন ব্যাবহার করেন এবং ইন্টারনেটের জন্য আলাদাভাবে খরচ করতে চান না তাদের জন্য এই প্ল্যানগুলি যথাযথ। জানিয়ে রাখি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI এর নির্দেশের পর এই ধরনের ভয়েস-অনলি প্ল্যান পেশ করেছিল। আপাতত জিওর কাছে 448 টাকা এবং 1,748 টাকা দামের দুটি ভয়েস-অনলি প্ল্যান রয়েছে। এই দুটি প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে আলাদা আলাদা ভ্যালিডিটি ও SMS বেনিফিট পাওয়া যায়। এই প্ল্যানদুটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

জিওর 448 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

কোম্পানির 448 টাকা দামের প্রিপেইড প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে আনলিমিটেড ভয়েস কল ও মোট 1,000 SMS উপভোগ করা যাবে। তবে এতে ইন্টারনেট বেনিফিট পাওয়া যাবে না। যাদের ইন্টারনেট ডেটা প্রয়োজন তাদের অন্য প্ল্যান দেখা উচিৎ।

এছাড়াও এই প্ল্যানে JioTV এবং JioAICloud সাবস্ক্রিপশন পাওয়া যায়। হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ পড়ে মাত্র 5.33 টাকা। এই প্ল্যানের সঙ্গে ইন্টারনেট প্রয়োজন হলে টপ-আপ ভাউচার রিচার্জ করা যেতে পারে।

জিওর 1,748 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ডিটেইলস

448 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি ছাড়াও জিওর কাছে 1,748 টাকা দামের ভয়েস-অনলি প্ল্যান রয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ দিন পর্যন্ত বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই প্ল্যানটি ভালো অপশন। এই প্ল্যানে 336 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং 3,600 SMS দেওয়া হয়। এই প্ল্যানেও ইন্টারনেট ডেটা পাওয়া যায় না।

এছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে JioTV এবং JioAICloud সাবস্ক্রিপশন উপভোগ করা যায়। হিসাব করলে দেখা যায় এই প্ল্যানের জন্য প্রতিদিন খরচ হবে প্রতিদিন মাত্র 5.20 টাকা। বারবার রিচার্জের ঝঞ্ঝাট থেকে বাঁচার পাশাপাশি এই প্ল্যানে গোটা বছরের ভ্যালিডিটি উপভোগ করা যায়।

এই দুটি প্ল্যানের পার্থক্য

কোম্পানির 448 টাকা দামের প্ল্যানে 84 দিন ভ্যালিডিটি ও 1,000 SMS পাওয়া যায়। অপরদিকে 1,748 টাকা দামের প্ল্যানে 336 দিন ভ্যালিডিটি ও 3,600 SMS দেওয়া হয়। উভয় প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল সহ JioTV এবং JioAICloud বেনিফিট উপভোগ করা যায়। অর্থাৎ প্ল্যানদুটির মূল পার্থক্য দাম, SMS এবং ভ্যালিডিটির।

যারা কয়েক মাসের জন্য শুধুমাত্র কলিং উপভোগ করতে চান তাদের জন্য 448 টাকা দামের প্ল্যানটি ভালো। আবার দীর্ঘ দিন পর্যন্ত রিচার্জের চিন্তা থেকে দূরে থাকতে হলে 1,748 টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে। তবে ইন্টারনেট ডেটা প্রয়োজন হলে উভয় প্ল্যানের ক্ষেত্রেই আলাদাভাবে ভাউচার রিচার্জ করতে হবে।