ভারতীয় টেলিকম সেক্টরে অন্যতম টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মধ্যে গ্ৰাহকদের আকর্ষণ করার জন্য প্রিপেইড প্ল্যান নিয়ে রীতিমতো লড়াই চলছে। তিনটি কোম্পানির কাছেই এমন একাধিক প্রিপেইড প্ল্যানে আছে যেগুলি রিচার্জ করলে হাই স্পীড ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল পর্যন্ত পাওয়া যায়। আবার তিনটি কোম্পানির কাছেই 60 দিন ভ্যালিডিটির এমন প্ল্যানও আছে যেগুলি কোনো ডেটা লিমিট ছাড়াই উপভোগ করা যায়। এই পোস্টে আমরা তিনটি কোম্পানির 60 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানগুলি নিয়ে আলোচনা করব, যার সাহায্যে আপনারা নিজেই বুঝতে পারবেন কোন প্ল্যানটি সবচেয়ে বেশি সুবিধাজনক।
Airtel এর 456 টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে 60 দিন ভ্যালিডিটির পাশাপাশি 50 জিবি ডেটা ও প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্ৰাহকদের এক মাসের জন্য আমাজন প্রাইম ভিডিও মোবাইলের ফ্রি টেস্টিং ভার্সন পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে এয়ারটেল এক্সট্রীম প্রিমিয়াম, ফ্রি হ্যালো টিউনস, উইংক মিউজিক, অ্যাপোলো 24/7 সার্কেল, 100 টাকার ফাস্টট্যাগ ক্যাশব্যাক এবং এক বছরের জন্য শাউ অ্যাকাডেমির সাবস্ক্রিপশন পাওয়া যায়।
Jio এর 447 টাকা দামের প্রিপেইড প্ল্যান
রিলায়েন্স জিওর 60 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যানের দাম 447 টাকা। এই প্ল্যানে কোনো দৈনিক ডেটা লিমিট ছাড়া 50 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানের সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস এবং বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
Vi এর 447 টাকা দামের প্রিপেইড প্ল্যান
এয়ারটেল ও জিওর মতোই ভোডাফোন আইডিয়ার কাছেও একটি নো ডেইলি ডেটা লিমিট প্ল্যান আছে। এই প্ল্যানটির দাম 447 টাকা এবং ভ্যালিডিটি 60 দিন। এতে 60 দিনের জন্য মোট 50 জিবি ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করলে ভিআই মুভিজ ও টিভির ফ্রি অ্যাকসেস পাওয়া যায় যেখানে বিভিন্ন ফিল্ম, খবর, লাইভ টিভি ছাড়াও অনেক কিছু উপভোগ করা যায়।
প্রথমেই বলে রাখি উপরোক্ত সবকটি প্ল্যানের ভ্যালিডিটি 60 দিন। এর মধ্যে প্রতিটি প্ল্যানই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়। এছাড়া উল্লিখিত ডেটা ব্যবহার করা যাবে কোনো দৈনিক লিমিট ছাড়া।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
