Home খবর মাত্র 799 টাকা দামে লঞ্চ হল JioBharat ফোন, পাওয়া যাবে দারুণ সেফটি এবং কানেক্টিভিটি

মাত্র 799 টাকা দামে লঞ্চ হল JioBharat ফোন, পাওয়া যাবে দারুণ সেফটি এবং কানেক্টিভিটি

ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস 2025 (IMC 2025) এর মঞ্চে Jio তাদের জনপ্রিয় JioBharat সিরিজের পরিধি বিস্তার করেছে। ইউজারদের সেফটির কথা মাথায় রেখে এই নতুন JioBharat ফোনটি Safety-First Capability সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এটিকে “ভারতের প্রথম স্মার্ট, সুরক্ষিত এবং সব সময় কানেক্টেড সমাধান” বলে জানানো হয়েছে। এই নতুন ফোনটির মাধ্যমে প্রতিটি ভারতীয় পরিবার সব সময় তাদের প্রিয়জনের সঙ্গে কানেক্টেড থাকতে পারবে।

জিওর এই নতুন Safety-First ফিচার ফোনে লোকেশন মনিটরিং, কল এবং ম্যাসেজ কন্ট্রোল, নেটওয়ার্ক ও ব্যাটারি হেল্থের ডিটেইলস এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপের মতো সুবিধা পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি মূলত সেইসব ইউজারদের জন্য তৈরি করা হয়েছে যাদের সুরক্ষা এবং সরল ব্যাবহার উভয় প্রয়োজন।

নতুন JioBharat Safety-First ফোনে লোকেশন মনিটরিং ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে পরিবারের সদস্যরা তাদের শিশু ও বয়স্কদের লোকেশন ট্র্যাক করতে পারবেন। ইউজেস ম্যানেজারের মাধ্যমে কল ও ম্যাসেজ কন্ট্রোল করা যাবে। এক‌ই সঙ্গে অচেনা নাম্বারের কল ব্লক‌ও করা যায়। ফোন এবং সার্ভিস হেল্থ ট্র্যাকার ফোনের ব্যাটারি ও নেটওয়ার্ক কন্ডিশন সব সময় ঠিক রাখতে সাহায্য করে। এই ফোনে 7 দিন পর্যন্ত দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

এই ফোনটি মূলত ছোট বাচ্চা, বাড়ির বয়স্ক মানুষ এবং শুধুমাত্র কলিঙের জন্য ফোন ব্যাবহারকারী মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ ফোনটিতে ছোটদের জন্য সোশ্যাল মিডিয়া ডিসট্র্যাকশন ছাড়া সুরক্ষিত কানেক্টিভিটি, বয়স্কদের জন্য সহজ ইন্টারফেস ও লোকেশন আপডেট এবং মহিলাদের জন্য সুরক্ষিত ও বিশ্বস্ত কানেকশন পাওয়া যাবে।

জিওর এই নতুন সেফটি-সেন্ট্রিক ফোনটি বাজারে উপস্থিত Itel Ace 3 Shine, Lava Hero Shakti এবং HMD 105 ফোনগুলির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। JioBharat ফোনের সেফটি এবং স্মার্ট মনিটরিং ফিচার ফোনটিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতে পারে। ফোনটির কম দাম ইউজারদের আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

JioBharat Safety-First ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 799 টাকা। গোটা দেশে Jio Stores, বিভিন্ন মোবাইল আউটলেট, JioMart, Amazon এবং Swiggy Instamart এর মাধ্যমে ফোনটি সেল করা হবে।

যারা বাড়ির ছোট বা বয়স্ক সদস্যদের জন্য এমন একটি ফোন খুঁজছেন যা দামে সস্তা ও সহজ হ‌ওয়ার পাশাপাশি সুরক্ষার জন্য জন্য‌ও সুন্দর হবে তাদের জন্য JioBharat ফোনটি একটি অসাধারণ অপশন।