Home খবর লিক হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস, প্রারম্ভিক দাম মাত্র 2 টাকা

লিক হল JioCinema সাবস্ক্রিপশন প্ল্যানের ডিটেইলস, প্রারম্ভিক দাম মাত্র 2 টাকা

Highlights

JioCinema বর্তমানে সকল ইউজারদের জন্য ফ্রি। কিন্তু, কোম্পানি তাদের OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন প্ল্যান চালু করতে চলেছে৷ JioCinema-এর Premium প্ল্যানের দাম এখনও কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। এর অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি। তবে কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া Reddit-এ JioCinema Premium এর দাম শেয়ার করেছেন। এই পোস্টে আপনাদের সেই ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: Nokia এর উপর ভারতীয়দের আস্থা অব্যাহত, 327% বৃদ্ধি পেয়েছে ফোনের সেল

Reddit- এ সামনে আসা লিক অনুসারে JioCinema-এর তিনটি সাবস্ক্রিপশন প্রকাশিত হয়েছে। বেস প্ল্যানের দাম হবে 2 টাকা, যার মেয়াদ হবে 1 দিন এবং দুটি ডিভাইসের সাপোর্ট পাওয়া যাবে। তবে এর আসল দাম 29 টাকা। এছাড়াও, 3 মাসের গোল্ড প্ল্যানের দাম 99 টাকা এবং এটি দুটি ডিভাইস সাপোর্ট করবে। এর আসল দাম 299 টাকা।

এছাড়াও JioCinema-এর প্লাটিনাম প্ল্যানের দাম 599 টাকা হতে পারে, যেখানে 12 মাসের ভ্যালিডিটি থাকবে। তবে এর আসল দাম 1,199 টাকা। JioCinema প্ল্যাটিনাম প্ল্যানে লাইভ শো ছাড়া সমস্ত কনটেন্ট বিজ্ঞাপন ছাড়াই দেখা যাবে। যার মানে JioCinema ডেইলি এবং গোল্ড প্ল্যানগুলি বিজ্ঞাপন-সাপোর্ট সহ কনটেন্ট অফার করবে। এই তিনটি প্ল্যানেই হাই কোয়ালিটি থাকবে। আরও পড়ুন: 10টি আইফোন চুরি করে বাক্সে নকল মোবাইল রেখে দিয়ে কয়েক লাখ টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত ডেলিভারি বয়

একটি রিপোর্ট অনুযায়ী, JioCinema-এর নাম হতে চলেছে ‘JioVoot’। তবে এই বিষয়ে কোম্পানি অফিসিয়ালি কোনো তথ্য দেয়নি। কোম্পানির মিডিয়া এবং কনটেন্ট বিজনেসের সভাপতি জ্যোতি দেশপান্ডে, ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে JioCinema তার প্ল্যাটফর্মে 100 টিরও বেশি সিনেমা এবং ওয়েব সিরিজ যুক্ত করার পরিকল্পনা করছে। তবে এখন দেখার বিষয় Jio কোন প্ল্যান নিয়ে আসে। বাকি OTT প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে Jio কোন প্রাইস লিস্টের সাথে আসে সেটাই দেখার।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন