Nokia এর উপর ভারতীয়দের আস্থা অব্যাহত, 327% বৃদ্ধি পেয়েছে ফোনের সেল

Highlights

  • Nokia তাদের Q1 2023 রিপোর্ট প্রকাশ করেছে।
  • HMD Global Nokia ব্র্যান্ডের মালিক।
  • ভারতে Nokia-এর নেট সেল 82 বিলিয়ন ছাড়িয়ে গেছে।

মার্কেটে Nokia এর নাম যেমন বহু পুরনো, এই কোম্পানির উপর মানুষের আস্থাও অনেক বেশি মজবুত। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের শুরুতে ব্র্যান্ডটি স্লো হয়ে পিছিয়ে পড়েছিল ঠিকই। কিন্তু সময়ের সাথে সাথে আরও একবার Nokia মার্কেটে নিজেদের স্থান মজবুত করে ফেলেছে। HMD Global কোম্পানি Nokia ফোন তৈরি করছে এবং বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতে তাদের নেট সেল 82 বিলিয়ন অতিক্রম করেছে। আরও পড়ুন: 10টি আইফোন চুরি করে বাক্সে নকল মোবাইল রেখে দিয়ে কয়েক লাখ টাকার প্রতারণার দায়ে অভিযুক্ত ডেলিভারি বয়

Nokia ফোনের সেল 327% বৃদ্ধি পেয়েছে

HMD Global তাদের নতুন রিপোর্ট শেয়ার করেছে যেখানে 2023 সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ) পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই সময়ের মধ্যে Nokia মোবাইল ফোনের সেল 327% বৃদ্ধি পেয়েছে। এই সফলতার সাথে ভারতে Nokia মোবাইলের নেট সেল 82 বিলিয়ন ছাড়িয়েছে। Jio এবং Airtel এর 5G নেটওয়ার্কের সম্প্রসারণকে এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

Nokia 5G ফোনের চাহিদা বেড়েছে

Nokia এর CEO Pekka Lundmark এর মতে, ভারতে 5G পরিষেবা চালু হওয়ার পর Nokia মোবাইল ফোনের সেল বেড়েছে। ভারতীয় ইউজাররা Nokia 5G ফোনে আস্থা রেখেছেন এবং ব্র্যান্ডটি সরাসরি এর থেকে উপকৃত হয়েছে। যদিও কোম্পানির তরফে কোনও নির্দিষ্ট স্মার্টফোনের নাম দেওয়া হয়নি, তবে দেশের ক্রমবর্ধমান 5G ফোনের মার্কেটে Nokia মোবাইল ইউজারদের পছন্দ হয়ে উঠছে। আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাই কোয়ালিটি ফটো কিভাবে পাঠাবেন? জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

কোন দেশে কত Nokia মোবাইল সেল হয়েছে

Nokia হল ফিনল্যান্ডের ব্র্যান্ড এবং এর ব্যবহারকারীরা পশ্চিমা দেশগুলিতেও এএ ইউজার অনেক বেশি। Nokia ফোনগুলি উত্তর আমেরিকা এবং ইউরোপে সবচেয়ে বেশি সেল হয় এবং 2023 সালের প্রথম ত্রৈমাসিকে, এই উভয় সার্কেল যথাক্রমে 1473 মিলিয়ন ইউরো এবং 1666 মিলিয়ন ইউরো সেল ট্যাক্স রেজিস্ট্রার করা হয়েছে।আপনারা জেনে অবাক হবেন সবচেয়ে বেশি সেল হওয়া নর্দান আমেরিকার এই পরিসংখ্যান গত বছরের তুলনায় 9 শতাংশ কমেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here