Home খবর IPL 2023 শেষ হলেই JioCinema-এর জন্য দিতে হবে দাম, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

IPL 2023 শেষ হলেই JioCinema-এর জন্য দিতে হবে দাম, জেনে নিন কোম্পানির পরিকল্পনা

Highlights

বর্তমানে বিনামূল্যে IPL 2023 দেখিয়ে জিওসিনেমা শিরনামে ছেয়ে রয়েছে। তবে শীঘ্রই কোম্পানির এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য মুল্য ধার্য করা হবে। কোম্পানি জানিয়েছে এই বছর আইপিএল শেষ হওয়ার আগেই জিওসিনেমা রিচার্জ রোলআউট করে দেওয়া হবে। তবে ক্ত টাকা খরচ হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী 28 মে আইপিএল ফাইনাল ম্যাচের পর দাম নেওয়া হবে। আরও পড়ুন: ফোনের পারফরম্যান্স স্লো হয়ে গেলে এই অ্যান্ড্রয়েড ক্লিনার অ্যাপগুলি অবশ্যই ট্রাই করতে পারেন, দেখে নিন ডিটেইলস

রয়েছে প্রচুর কন্টেন্ট

জানিয়ে রাখি JioCinema একটি অ্যাপ বেসড ডিজিটাল কন্টেন্ট প্রোভাইডার প্ল্যাটফর্ম। এতদিন এই অ্যাপে ইউজাররা বিনা খরচায় টিভি চ্যানেলের পাশাপাশি প্রচুর মুভি, শো, খবর, গান এবং ক্রিকেট উপভোগ করতে পারতেন। এই বছর তো জিওসিনেমায় ফ্রিতে আইপিএল লাইভ তেলিকাস্ট করা হচ্ছে।

জানিয়ে রাখি কোম্পানির মিডিয়া অ্যান্ড কন্টেন্ট বিজনেসের প্রেসিডেন্ট জ্যোতি দেশপাণ্ডে সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন জিওসিনেমা তাদের প্ল্যাটফর্মে 100টিরও বেশি ফিল্ম এবং ওয়েব সিরিজ যোগ করার পরিকল্পনা করছে। এবার অপেক্ষা কোম্পানির এই পরিকল্পনা বাস্তবে প্রিন্ট হতে দেখার। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে প্রতিযোগিতায় টেকার জন্য কোম্পানি কত দাম ধার্য করে তা জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

জিওসিনেমা সাবস্ক্রাইব করার খরচ

কোম্পানি তাদের ইউজারদের থেকে কত টাকা দাম নেবে এবং অ্যাপের প্রাইস লিস্ট কি হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। ইন্টার্ভিউতে দেশপাণ্ডে জানিয়েছিলেন কোম্পানি একই সঙ্গে তাদের রেভেনিউ বাড়ানোর এবং অন্যদিকে দেশের বাজারে উপস্থিত অন্যান্য প্ল্যাটফর্মগুলিকে টেক্কা দেওয়ার কথা ভাবছে। তিনি আরও জানিয়েছিলেন 28 মের আগেই জিওসিনেমায় নতুন নতুন কন্টেন্ট চলে আসবে। তবে এই মুহূর্তে দর্শকরা নিশ্চিন্তে বিনামূল্যে আইপিএল উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন