আজ ভারতের অন্যতম প্রধান ব্র্যান্ড Reliance তাদের 47তম সাধারণ বার্ষিক সভা (Annual General Meeting) এর আয়োজন করেছিল। এই মঞ্চে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঘোষণা করা হয়েছে। মঞ্চে JioHome সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এর মাধ্যমে বাড়ির বিভিন্ন কানেক্টিভিটি অত্যন্ত সহজ হয়ে যাবে। এর সঙ্গেই কোম্পানি Jio TvOS এবং Hello Voice অ্যাসিস্ট্যান্ট সম্পর্কেও জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।
JioHome অ্যাপ ডিটেইলস
- কোম্পানি জানিয়েছে JioHome ইউজারদের নিজস্ব কন্ট্রোল সেন্টার হয়ে উঠবে। এর মাধ্যমে ঘরের টিভি, মোবাইল, ল্যাপটপ সহ অন্যান্য ডিভাইস এক সঙ্গে কানেক্ট করা যাবে। এতে ওয়াইফাই থেকে অন্যান্য স্মার্ট ডিভাইস মাত্র কয়েক ট্যাপের মাধ্যমে কানেক্ট করা যাবে।
- এতে সিকিউরিটি সবচেয়ে প্রধান প্রায়োরিটি, তাই JioHome অ্যাপে ম্যালওয়্যার ডিটেকশন এবং গেস্ট ওয়াইফাই ম্যানেজমেন্টের মতো ফিচার রয়েছে। এর ফলে বাড়ির নেটওয়ার্ক সুরক্ষিত থাকবে।
- এও নতুন সার্ভিস বারিকে আরও উন্নত করে তোলার পাশাপাশি একটি স্মার্ট, সহজ ও সুরক্ষিত করে তুলবে।
- JioHome এর মাধ্যমে সবকিছু ইউজারদের চাহিদা ও ইচ্ছা অনুযায়ী কাজ করবে। এতে পছন্দের শো দেখা থেকে শুরু করে বাড়ির সুরক্ষাও ম্যানেজ করা যাবে।
JioHome অ্যাপ কি?
সহজ ভাষায় বললে JioHome হল এমন একটি মোবাইল অ্যাপ যা ইউজারদের বাড়ির জন্য সুবিধা এবং কানেক্টিভিটি দেবে। এতে স্মার্ট ডিভাইস কন্ট্রোল করা, হোম অটোমেশন বাড়ানো এবং ওয়াইফাই এক্সপেরিয়েন্স আরও ভালো করা যাবে। এই অ্যাপ ব্যাবহার করে মিডিয়া শেয়ার করা, দেখা ও চালানো সহ নেটওয়ার্ক মানেজ করা যাবে।
Jio TvOS এবং Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্টের ডিটেইলস
- রিলায়েন্স হোম এন্টারটেইনমেন্ট ও স্মার্ট লিভিং সম্পর্কেও জানিয়েছে। এই সেগমেন্টে Jio TvOS পেশ করা হয়েছে। এটি Jio সেট টপ বক্সের জন্য 100% ঘরোয়া অপারেটিং সিস্টেম।
- Jio TvOS টিভি স্ক্রিনের জন্য তৈরি করা হয়েছে, যা ইউজারদের দ্রুত, সহজ ও ব্যাক্তিগত এক্সপেরিয়েন্স দিতে পারে। এটি বাড়িতে কাস্টম মেড এন্টারটেইনমেন্ট সিস্টেমের মতো।
- Jio TvOS এ আলট্রা HD 4K ভিডিও, ডলবি অ্যাটমসের মতো বিভিন্ন অত্যাধুনিক সুবিধা রয়েছে।
- এটি শুধুমাত্র একটি ইউজার ইন্টারফেসের চেয়ে বেশ কিছুটা বেশি। এর ইকোসিস্টেমের মাধ্যমে ইউজারদের সমস্ত অ্যাপ, লাইভ টিভি ও শো সহজ সরলভাবে ব্যাবহার করা যাবে।
- কোম্পানি কিছু বছর আগে Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্ট পেশ করেছিল। বর্তমানে এটি TvOS এর একটি অংশ। এর মাধ্যমে শুধুমাত্র কথা বলে সেট টপ বক্স কন্ট্রোল করা যাবে।
- Jio রিমোটে মাইক বাটনের মাধ্যমে Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাক্সেস করা যাবে।
- Hello Jio ভয়েস অ্যাসিস্ট্যান্ট লেটেস্ট জেনারেটিভ AI টেকনোলজি ব্যাবহার করে আরও স্মার্ট হয়ে গেছে। এটির বাস্তব জিবনের ভাষা বোঝার ক্ষমতা আরও উন্নত হয়েছে।










