Reliance Jio এর জিও ফোন নেক্সট (JioPhone Next Price) এর সেল 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে। কোম্পানি গত মাসে আয়োজন করা 44 তম AGM এর সময় এই ফোন সম্পর্কে জানিয়ে ছিলো। অথচ কোম্পানি এখনো জিও ফোন নেক্সট এর দাম বলেনি। কিন্তু এনালিস্টদের অনুযায়ী JioPhone Next এর দাম প্রায় 2500-3000 টাকার মধ্যে হবে। Jio-Google এর পার্টনারশিপে তৈরি জিও 4G স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে Xiaomi, Realme আর Micromax এর মতো কোম্পানি গুলির এন্ট্রি লেভেল স্মার্টফোনের জন্য বড়ো প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। আসুন আগে আপনাকে ফোনটির সম্পর্কে তথ্য জানাই।
JioPhone Next এর সফল হওয়ার কারন
ইকোনমিক টাইমসের রিপোর্টে একটি এনালিস্ট এই কথা জানিয়েছে। আবার এই রিপোর্ট অনুযায়ী ডিভাইসের আকর্ষনীয় প্রাইসিং, আকর্ষণীয় ডেটা প্যাকেজের সাথে অতুলনীয় স্পেসিফিকেশন্স জিও ফোন নেক্সটের সফলতায় গুরুত্বপূর্ণ রোল নিতে পারে। অন্যদিকে সাইবার মিডিয়ার রিসার্চ অনুযায়ী আপাতত ইন্ডিয়াতে 85 কোটি মোবাইল ফোন ইউজার্স আছে, এর মধ্যে প্রায় 55 কোটি স্মার্টফোন ইউজার্স। এছাড়া 30 কোটি ফিচার ফোন ইউজার্স। আশা করা হচ্ছে যে জিওর নতুন ডিভাইসের জন্য সম্ভাবিত মার্কেট 30 কোটি।

JioPhone Next এর ডিজাইন কিরকম
Jio-Google SmartPhone অর্থাৎ JioPhone Next এর লুক আর ডিজাইনের কথা বলা হলে কোম্পানি ফোনের ফ্রন্ট প্যানেলে স্ক্রিনের উপরে আর নিচে চওড়া বেজলস দিয়েছে। উপরের বেজলে স্পিকারের সাথে সেল্ফি ক্যামেরা আর ফ্ল্যাশ লাইট দেওয়া আছে। এভাবেই ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া আছে যা ফ্ল্যাশ লাইটের সাথে ভার্টিকাল শেপে আছে। রেয়ার প্যানেলের মাঝে Jio এর লোগো আছে যা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড হবে কিনা সেটি এখনো সঠিক জানা নেই। রেয়ার প্যানেলের নিচে স্পিকার আছে এবী ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন আর ভলিউম বাটন আছে। আশা করা হচ্ছে যে ফোনের ব্যাক প্যানেল সরিয়ে ফোনের ব্যাটারী বের করা যাবে।
JioPhone Next এর স্পেসিফিকেশন্স
JioPhone Next এর ফুল স্পেসিফিকেশন্স সম্পর্কে কোম্পানি আপাতত জানাইনি। কিন্তু ইভেন্টের সময় ডিভাইসের কিছু ফিচার সম্পর্কে কোম্পানি জানিয়ে ছিলো। গুগলের অংশিদারিতে তৈরি JioPhone Next এ Android OS কে অপ্টিমাইজ করা হয়েছে। এছাড়া এতে Google Assistant, automatic read-aloud of screen text, language translation, smart camera with augmented reality filters থাকবে। আবার অ্যান্ড্রয়েড অ্যাপ Google Play Store থেকে ভাউনলোডও করা যাবে। এই ফোনকে ভারতীয় ভাষাতেও চালানো যাবে, যার মধ্যে মারাঠি, ভোজপুরি, বাঙালি, তামিল, তেলেগু, কান্নার, গুজরাটি এবং রাজাস্থানি ইত্যাদি থাকবে।
Jio-Google SmartPhone JioPhone Next একটি অ্যান্ড্রয়েড মোবাইল, এই ফোনে সব সোশ্যাল মিডিয়া অ্যাপ সাপোর্ট করবে। জিও ফোন নেক্সটে Facebook আর Instagram এর সাথেই Whatsapp ও চালানো যাবে। আবার এই ফোনে My Jio Apps পিলোডেড থাকবে আশা করা যায়, যার ডিটেইল খুব শীঘ্রই আপডেট হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










