12GB RAM, 50MP ক্যামেরা, Sailfish OS 5 এবং 5500mAh ব্যাটারি সহ ইউরোপে লঞ্চ হল Jolla Phone

ফিনল্যান্ডের টেক কোম্পানি Jolla ইউরোপের প্রথম Sailfish OS 5 সহ স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ইউরোপের স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়েছে। এই স্মার্টফোনটি Jolla Phone নামে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে ইউনিক অপারেটিং সিস্টেম সহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Sailfish OS 5 অপারেটিং সিস্টেম প্রাইভেসি, সিকিউরিটি এবং ওপেন ওনারশিপ ফিচার সহ পেশ করা হয়েছে। তাই ইউজারদের মধ্যে ফোনটি জনপ্রিয় হয়ে উঠতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Jolla Phone স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

নতুন Jolla Phone ফোনটিতে 6.36 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও, প্রায় 390 PPI পিক্সেল ডেনসিটি এবং Gorilla Glass সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP প্রাইমারি + 13MP আল্ট্রা ওয়াইড ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য ওয়াইড অ্যাঙ্গেল সেলফি যোগ করা হয়েছে। সবচেয়ে বড় বিশেষত্ব হল স্মার্টফোনটি রিমুভেবল 5500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী সহজেই খুলে পরিবর্তন করতে পারবেন।

Jolla Phone একটি ইন্ডিপেন্ডেন Linux বেস্ড স্মার্টফোন, এটি 5G ডুয়েল সিম সাপোর্ট করে। এতে MediaTek এর একটি প্রসেসর দেওয়া হয়েছে, তবে এখনও পর্যন্ত নাম জানানো হয়নি। ফোনটিতে 12GB RAM এবং 256GB স্টোরেজের পাশাপাশি একটি microSDXC কার্ড স্লটও যোগ করা হয়েছে।।

স্মার্টফোনটিতে ইউজার-চেঞ্জেবল ব্যাক কভার, ফিজিক্যাল প্রাইভেসি সুইচ, RGB LED ইন্ডিকেটর এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বিভিন্ন কিছু ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনটি WiFi 6, Bluetooth 5.4, NFC, Android অ্যাপ সাপোর্ট (Google Play Services নেই) সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির Jolla Phone ফোনটি নর্ডিক ইন্সপায়ার ডিজাইন থিম সহ Snow White, Kaamos Black এবং The Orange কালার অপশনে পেশ করা হয়েছে।

Jolla ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে Symbian, Firefox OS, Windows Phone এবং MeeGo এর মতো অনেক অপারেটিং সিস্টেম সময়ের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে, তবে গত 12 বছর ধরে Sailfish OS কমিউনিটি সাপোর্টের কারণে বাজারে টিকে রয়েছে। এই শক্তিশালী কমিউনিটি বেস্ড ইকোসিস্টেম সহ কোম্পানি তাদের নতুন Sailfish OS 5 সাপোর্টেড Jolla Phone ফোনটি EU, UK, নরওয়ে এবং সুইজারল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলিতে লঞ্চ করেছে। এটি 2013 সালের লঞ্চ হওয়া অরিজিনাল Jolla Phone এর সাক্সেসার বলে মনে করা হচ্ছে।

Jolla Phone ফোনটি মাত্র €99 এ প্রি–অর্ডার করা যাচ্ছে, এটি রিফান্ডেবল স্কিম সহ জারি করা হয়েছে। অর্থাৎ ফোনটি কিনলে এই টাকা সম্পূর্ণ প্রাইসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। ফোনটির দাম €599 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 63,000 টাকা হতে পারে।

যেসব ইউজাররা প্রি-অর্ডার করছেন, তাদের জন্য একটি স্পেশাল এডিশন ব্যাক কভারও দেওয়া হচ্ছে। কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি 2026 সালের 4 জানুয়ারির মধ্যে কমপক্ষে 2,000 ইউনিট প্রি–অর্ডার হয়, তাহলে Jolla Phone স্মার্টফোনের প্রোডাকশন শুরু করা হবে। একইসঙ্গে 2026 সালের প্রথম কোয়ার্টারে ফোনটির ডেলিভারি শুরু হয়ে যাবে।

ইউরোপে এই ধরনের ওপেন–সোর্স, প্রাইভেসি–ফোকাসড এবং Linux বেস্ড স্মার্টফোন বাজারে একটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে। যারা Android এবং iOS থেকে আলাদা একটি ইন্ডিপেন্ডেন অপারেটিং সিস্টেম উপভোগ করতে চাইছেন, তাদের জন্য এটি ভালো অপশন হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here