দুটি নতুন সাউন্ডবার লঞ্চ করল JUST CORSECA, পাওয়া যাবে 200W পাওয়ার এবং অসাধারণ বেস

ভারতের বাজারে অডিও এবং মোবাইল অ্যাক্সেসরিজ সেগমেন্টে জনপ্রিয় ব্র্যান্ড JUST CORSECA এবার হোম এন্টারটেইনমেন্ট সেক্টরে পা রেখেছে। কোম্পানির পক্ষ থেকে JC Sonic Bar (JST 648) এবং JC Sound Shack Plus (JST 646) নামের দুটি নতুন সাউন্ডবার লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসগুলির মাধ্যমে কোম্পানি প্রথম সাউন্ডবার ক্যাটাগরিতে প্রবেশ করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সাউন্ডবারগুলির দাম, সেল এবং ফিচার সম্পর্কে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, যারা ক্লিয়ার অডিও, হেভি বেস এবং ইজি কানেক্টিভিটি সহ ভালো এন্টারটেইনমেন্ট সেট‌আপের খোঁজ করছেন মূলত তাদের জন্য এই ডিভাইসগুলি লঞ্চ করা হয়েছে। 200W এবং 160W আউটপুট সহ এই সাউন্ডবারদুটিতে মুভি, মিউজিক, গেমিং এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য সুন্দর অডিও পাওয়া যায়।

এই দুটি সাউন্ডবারে Bluetooth v5.0 এর পাশাপাশি HDMI ARC, Coaxial, USB এবং AUX এর মতো বিভিন্ন প্রয়োজনীয় ওয়্যার্ড পোর্ট রয়েছে। এর মধ্যে JC Sound Shack Plus সাউন্ডবারে FM ও TF কার্ড সাপোর্ট রয়েছে। এর ফলে ইউজাররা কন্টেন্ট প্লেব্যাকের জন্য আরও বেশি অপশন পাওয়া যাবে। উভয় ডিভাইসে 2.2 মডেল কনফিগারেশন সহ ডেডিকেটেড সাব‌উফার রয়েছে, যার ফলে স্পষ্ট ডায়লগ, শক্তিশালী বেস এবং ভালো অডিও আউটপুট উপভোগ করা যাবে। কম্প্যাক্ট সাইজ এবং মিনিমালিস্টিক ব্ল্যাক ফিনিশ সহ এই দুটি সাউন্ডবার সহজেই যে কোনো আধুনিক হোম সেট‌আপে ব্যাবহার করা যাবে।

JC Sonic Bar (JST 648) বেশি শক্তিশালী মডেল এবং এতে 200W RMS আউটপুট পাওয়া যায়। এতে 120W সাউন্ডবার এবং 80W সাব‌উফার রয়েছে। এই ডিভাইস একটি বড় ঘরেও থিয়েটারের মতো এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। অপরদিকে JC Sound Shack Plus (JST 646) 160W মডেলে 90W সাউন্ডবার এবং 60W সাব‌উফারর দৌলতে জোরালো এবং পরিস্কার অডিও উপভোগ করা যাবে। উভয় সাউন্ডবারে Bluetooth v5.0 এর মাধ্যমে 10 মিটার রেঞ্জ, মাল্টি ডিভাইস কানেক্টিভিটি এবং ইজি সেট‌আপের দৌলতে টিভি, ল্যাপটপ, মোবাইল, প্রোজেক্টর এবং অন্যান্য মিডিয়া ডিভাইসের সঙ্গে সহজেই কানেক্ট করা যায়।

ভারতে JC Sonic Bar (JST 648) মডেলটি 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অপরদিকে JC Sound Shack Plus (JST 646) মডেলের দাম রাখা হয়েছে 6,499 টাকা। এই দুটি ডিভাইস‌ই Amazon, Flipkart, JUST CORSECA অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি গোটা দেশের বিভিন্ন পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।

জানিয়ে রাখি এই দুটি ডিভাইস লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে আভাস দেওয়া হয়েছে অদূর ভবিষ্যতে ব্র্যান্ডের তরফ থেকে হোম এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে আরও ডিভাইস পেশ করা হবে। অর্থাৎ ভারতীয় ইউজাররা আরও প্রোডাক্ট অপশন পেতে চলেছেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here