Home খবর আবারও ফিরতে চলেছে Karbonn ফোন, 10000 টাকার চেয়ে কম দামে হতে পারে লঞ্চ

আবারও ফিরতে চলেছে Karbonn ফোন, 10000 টাকার চেয়ে কম দামে হতে পারে লঞ্চ

আজকের GenZ জনগণ খুব বেশি না জানলেও, আজ থেকে প্রায় বছর দশেক আগে ভারতীয় মোবাইল বাজারে বিভিন্ন দেশীয় কোম্পানির আধিপত্য ছিল চোখে পড়ার মতো। এইসব কোম্পানির মধ্যে একটি অন্যতম ব্র্যান্ড হল Karbonn Mobiles। 2019-2020 সালে ব্রান্ডের সবশেষ Karbonn Titanium S10 স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এরপর থেকেই কার্বনের স্মার্টফোনের বাজারে লঞ্চ বন্ধ হয়ে গিয়েছিল। তবে আবারো এই মোবাইল কোম্পানি বাজারে ফিরছে। কোম্পানির আপকামিং ফোনটি Karbonn ZenZ Pro নামে লঞ্চ করা হবে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

Karbonn ZenZ Pro

বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে আসন্ন কার্বন ফোনটি স্পট করা হয়েছে। এখানে ফোনটির নাম Karbonn ZenZ Pro উল্লেখ রয়েছে। 27 আগস্ট ফোনটি লিস্টেড হয়েছে। আপকামিং ফোনের নাম দেখে মনে করা হচ্ছে কোম্পানির ডিভাইসটি তরুণ প্রজন্মকে টার্গেট করতে পারে। আমাদের ধারণা অনুযায়ী কার্বন ফোনটি বাজেট সেগমেন্টে প্রায় 10,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে।

আপকামিং Karbonn ZenZ Pro স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে 422 পয়েন্ট এবং মাল্টি কোর টেস্টে 1525 স্কোর পেয়েছে। গীকবেঞ্চে ফোনটি Android 16 OS সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে Karbonn ZenZ Pro ফোনটি 6GB RAM সহ দেখা গেছে। এটি ফোনের টপ ভেরিয়েন্ট হতে পারে। বাজারে ফোনটি 4GB RAM সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Karbonn ZenZ Pro ফোনের মাদারবোর্ড সেকশনে k69v1_64 কোডনেম লেখা রয়েছে। স্মার্টফোনটিতে মিডিয়াটেকের MT6769 সিরিজের MediaTek Helio G80 প্রসেসর দেওয়া হতে পারে। এই MediaTek Helio G80 প্রসেসরটি 4G Smartphone এর জন্য ব্যাবহার করা হয়, যা 1.8GHz থেকে 2.0GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। আপকামিং ফোনের সম্পর্কে আরও তথ্য জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মোবাইল বাজারের প্রতিযোগিতা

এই ফোনটির লঞ্চের দিন Fire-Boltt এবং Mivi এর মতো ব্র্যান্ড তাদের প্রোডাক্ট পেশ করতে পারে। এবার Karbonn কোম্পানি আবার ফিরে এলে ইউজাররা যেমন নতুন অপশন পাবেন, তেমনই আবার বাজারে প্রতিযোগিতাও বাড়বে। এই প্রতিযোগিতার প্রভাব ফোনের দামের ওপর‌ও পড়তে পারে এবং মার্কেটে সস্তা ফোনের সেল বাড়বে বলে আশা করা হচ্ছে।

Jio এর সঙ্গে পার্টনারশিপ

Karbonn ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি বন্ধ হয়ে গেলেও এই কোম্পানি কিন্তু বন্ধ হয়নি। বিগত বেশ কয়েক বছর ধরে রিলায়েন্স জিওর সঙ্গে হাত মিলিয়ে এই কোম্পানি 4G ফিচার ফোন প্রস্তত করে চলেছে। এর মধ্যে JioBharat A1 Karbonn এবং JioBharat K1 Karbonn যথেষ্ট উল্লেখযোগ্য নাম। এইসব কীপ্যাড ফোনের মাধ্যমে জিও কোম্পানির‌ও লাভ হয়েছে।