Home খবর Karbonn লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন, ‘Kamaal Koming’ নামে জারি হল টিজার

Karbonn লঞ্চ করতে চলেছে নতুন স্মার্টফোন, ‘Kamaal Koming’ নামে জারি হল টিজার

ভারতীয় মোবাইল ব্র্যান্ড Karbonn Mobiles স্মার্টফোন বাজারে ফিরতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে নতুন ‘Kamaal Koming’ ক্যাম্পেইন টিজ করা হচ্ছে। কোম্পানি ভারতের বাজারে পুনরায় তাদের আধিপত্য বিস্তার করতে চলেছে বলে মনে করা হচ্ছে। Karbonn দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোন সেগমেন্টে ফিরতে চলেছে। এর ফলে কম দামের স্মার্টফোন ইউজাররা নতুন অপশন পেতে চলেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

টিজ হল Karbonn এর ‘Kamaal Koming’

Karbonn Mobiles এর নতুন টিজার দেখে কোম্পানির স্মার্টফোন মার্কেটে ফেরা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে 15 বছরের চেয়েও বেশি তাদের উপস্থিতির কথা হাইলাইট করে ‘Millions of smart decisions’ ট্যাগলাইন ব্যাবহার করা হয়েছে।

কোম্পানি জানিয়েছে গোটা দেশে তাদের 500 টির চেয়েও বেশি অথরাইজড সার্ভিস সেন্টার রয়েছে এবং ভারতের 90 শতাংশের চেয়েও বেশি এলাকা তাদের নাগালের মধ্যে। অফলাইন রিটেইল নেটওয়ার্ক এবং আফটার সেল সার্ভিসের মাধ্যমে কোম্পানি বাজেট সেগমেন্টের ইউজারদের আকর্ষণ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে তাদের স্মার্টফোনটির লঞ্চ ডেট জানানো হয়নি, তবে শীঘ্রই এই ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

জানিয়ে রাখি আগেই Geekbench বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে আপকামিং Karbonn ZenZ Pro ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং Android ভার্সন সংক্রান্ত তথ্য জানা গিয়েছিল। ফোনটির লিস্টিঙের পর থেকেই শীঘ্রই Karbonn বাজারে ফিরতে চলেছে বলে শোনা যাচ্ছিল।

লিক হল Karbonn ZenZ Pro ফোনের স্পেসিফিকেশন

Geekbench এ Karbonn ZenZ Pro ফোনটি k69v1_64 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। লিস্টিং অনুযায়ী ফোনটিতে MediaTek Helio G70 প্রসেসর দেওয়া হতে পারে। এই অক্টাকোর প্রসেসর Cortex-A75 কোর 2.0GHz ক্লক স্পীড এবং 6 Cortex-A55 কোর 1.7GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গ্ৰাফিক্সের জন্য ফোনটিতে Mali-G52 MC2 GPU থাকবে বলে জানা গেছে। Geekbench লিস্টিতে 6GB RAM এবং Android 16 সহ দেখা গিয়েছিল।

লিক এবং রিপোর্ট অনুযায়ী আপকামিং Karbonn ফোনে প্রায় 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং 13MP প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

আসন্ন Karbonn স্মার্টফোনটির দাম 9,999 টাকা থেকে 13,999 টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। আপাতত কোম্পানির আপকামিং ফোনের অফিসিয়াল দাম ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Karbonn এর পক্ষ থেকে এই প্রাইসে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করা হলে, ফোনটি বাজেট সেগমেন্টে অন্যান্য ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা Karbonn ZenZ Pro ফোনটি কেনার কথা ভাবছেন, তারা কিছুদিন অপেক্ষা করতে পারেন।