Home খবর শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে Kia EV6 Electric Car, এক চার্জে 528km রেঞ্জ প্রদান করবে

শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে Kia EV6 Electric Car, এক চার্জে 528km রেঞ্জ প্রদান করবে

Kia India ভারতীয় বাজারে তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে প্রস্তুত। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করেছে যে Kia EV6 ভারতে 2 জুন, 2022-এ পেশ করা হবে। Kia EV6 সম্পর্কে বললে, এই গাড়িটি সম্প্রতি কোম্পানির অন্ধ্রপ্রদেশ প্ল্যান্টে দেখা গেছে এবং এই গাড়িটি কি কি কালার অপশনে আসবে সেই সম্পর্কে আমরা কিছুটা আভাস পেয়েছি। কয়েক মাস আগে, কোম্পানি ইলেকট্রিক গাড়ির বিষয়ে তাদের প্ল্যান প্রকাশ করেছিল। যেখানে জানানো হয়েছিল যে 2030 সালের মধ্যে, কোম্পানি 14টি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে, যার মধ্যে অনেকগুলি মডেল ভারতেও লঞ্চ করা হবে।

Kia EV6

Kia EV6 হবে ভারতীয় EV স্পেস এ কোরিয়ান অটোমেকারের প্রথম অভিযান। Kia বর্তমানে ভারতে সাবকমপ্যাক্ট, কমপ্যাক্ট এবং MPV সেগমেন্টে ICE মডেল সেল করে। Kia-এর সহযোগী কোম্পানি Hyundai আগে থেকেই ভারতে Hyundai Kona EV সেল করছে এবং শীঘ্রই Hyundai IONIQ 5 EV আনবে যা EV6 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে।

Kia EV6 এর ডিজাইন এবং স্পেসিফিকেশন

Kia EV6 এর বাইরের অংশে LED হেডল্যাম্প, এয়ার ড্যামের উপরে গ্রিল, 19-ইঞ্চি অ্যালয় হুইল এবং LED টেললাইট থাকবে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুসারে, Kia ইলেকট্রিক গাড়িটি আল্ট্রা ফাস্ট চার্জিং এর সাপোর্ট সহ আসবে। এর ব্যাটারি 4.5 মিনিটেরও কম সময়ে চার্জ করা যাবে। এতে 350kW এবং 50kWH ফাস্ট চার্জারের অপশন থাকবে, যা এর ব্যাটারি যথাক্রমে 18 মিনিট এবং 73 মিনিটে 10-18% চার্জ করতে পারবে। শুধু তাই নয়, Kia EV6 3.5 সেকেন্ডে 100kmph স্পিড ধরতে পারবে।

এছাড়াও, Kia ইলেকট্রিক গাড়িটিতে 77.4kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক এর সাথে GT-Line ট্রিম সেল করা হবে। এর RWD মডেলটি সিঙ্গেল চার্জে 528km ইলেকট্রিক রেঞ্জ দিতে পারবে। অন্যদিকে, AWD ভেরিয়েন্ট 425km পর্যন্ত রেঞ্জ দেবে।

2025 এর আগেই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে Maruti Suzuki

গতকাল ভারতের এক নম্বর গাড়ি নির্মাতা কোম্পানি Maruti Suzuki এর একটি বিবৃতি সামনে এসেছিল, যেখানে বলা হয়েছিল যে 2025 সালের মধ্যে কোম্পানি ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে প্রবেশ করবে। Toyota ও এই বছর ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে এন্ট্রি নেওয়ার প্ল্যান করছে। Tata Motors এবং Mahindra এই দুটি কোম্পানি বর্তমানে ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে অনেক এগিয়ে রয়েছে। বর্তমানে ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারের 90 শতাংশ জুড়েই Tata রাজত্ব করছে, অন্যদিকে Mahindra এর কাছে 12টি ইলেকট্রিক গাড়ির মডেল আছে।