Kodak ভারতের বাজারে Mini LED TV সেগমেন্টে পা রেখেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে প্রথম 65-ইঞ্চি সাইজের Kodak Mini QD TV পেশ করা হয়েছে। এই টিভি Mini LED ব্যাকলাইটিং এবং Quantum Dot টেকনোলজি সাপোর্ট করে। এর সঙ্গে এই টিভিতে 1500nits পীক ব্রাইটনেস, 100000:1 কন্ট্রাস্ট রেশিও এবং 1.1 মিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। অর্থাৎ এতে প্রিমিয়াম পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। এই স্মার্ট টিভি এক্সক্লুসিভভাবে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। নিচে এই টিভির ফিচার এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
কোম্পানির বক্তব্য অনুযায়ী Mini LED টেকনোলজি বর্তমানে হাই-পারফরমেন্স টিভি ক্যাটাগরির নতুন স্ট্যান্ডার্ড হয়ে উঠছে। কারণ এই ধরনের টিভিতে ব্রাইট ভিজুয়াল, ডীপ ব্ল্যাক এবং সুন্দর কালার অ্যাকিউরেসি পাওয়া যায়। Kodak এর নতুন Mini QD 4K টিভিতে Mini LED এর অ্যাকিউরেট ব্যাকলাইটিং Quantum Dot এর রিচ কালার আউটপুটের সঙ্গে যোগ করা হয়েছে। এর ফলে প্রতিটি ফ্রেম আরও বেশি ন্যাচারাল এবং ডিটেইলস সহ দেখা যাবে। এই টিভি Dolby Vision, HDR10 এবং HLG সাপোর্ট করে, ফলে ব্রাইট ও ডার্ক উভয় সীনে সুন্দর ডিটেইলস দেখা যাবে।
সুন্দর অডিওর জন্য কোম্পানির পক্ষ থেকে এই স্মার্ট টিভিতে মোট ছয়টি স্পিকার দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি সাব-উফার এবং দুটি স্কাই সাব-উফার। এই সেটআপ একত্রে 108W আউটপুট দিতে সক্ষম। এই টিভিতে Dolby Atmos ও Dolby Digital Plus সাপোর্ট সহ সিনেমেটিক সাউন্ড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এই টিভি Google TV প্ল্যাটফর্মে কাজ করে এবং 10,000টির চেয়েও বেশি অ্যাপ সাপোর্ট করে। ইউজাররা এই টিভিতে Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, Zee5, Sony LIV এর মতো জনপ্রিয় ওটিটি অ্যাপ ব্যাবহার করতে পারবেন। এতে ভয়েস এনেবলড রিমোটের মাধ্যমে Google Assistant ব্যাবহার করা যায়। এর ফলে ভয়েস কম্যান্ডের মাধ্যমে কন্টেন্ট সার্চ ও স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল করা যায়। এর সঙ্গে Built-in Chromecast এবং Apple AirPlay এর সাহায্যে Android ও Apple ডিভাইসের কন্টেন্ট মিরর করা যাবে।
প্রসেসিঙের জন্য এই টিভিতে MediaTek প্রসেসর এবং Mali-G52 GPU দেওয়া হয়েছে। এর সঙ্গে এই টিভিতে 2GB RAM এবং 16GB স্টোরেজের দৌলতে স্মুথ নেভিগেশন এবং ফাস্ট রেসপন্স পাওয়া যায়। গেমিঙের কথা মাথায় রেখে এই টিভিতে 120Hz রিফ্রেশ রেট, MEMC, ALLM ও VRR এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। এর ফলে কনসোল বা ক্লাউড গেমিঙের সময় ল্যাগ ফ্রি এবং ফ্লুইড এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
কানেক্টিভিটি ফিচার হিসাবে এই টিভিতে ডুয়েল ব্যান্ড Wi-Fi (2.4GHz + 5GHz), Bluetooth 5.0, 3 HDMI পোর্ট (ARC, CEC সাপোর্ট সহ), 2 USB পোর্ট এবং অপটিক্যাল অডিও আউটপুট দেওয়া হয়েছে। এই টিভিতে বেজল লেস লুক এবং মেটাল বেস রয়েছে, যা লিভিং রুমকে আরও প্রিমিয়াম করে তুলবে।
Kodak QD-Mini LED 4K TV টিভির 65-ইঞ্চি মডেলের দাম 54,999 টাকা রাখা হয়েছে। এই টিভির দামে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, ফলে এই টিভি আরও কম দামে কেনা যাবে। এই টিভি এক্সক্লুসিভভাবে শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে।
যারা নতুন স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন এবং বাজেট 50,000 টাকার কাছাকাছি তাদের জন্য এই নতুন স্মার্ট টিভিটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। এই টিভিতে কম দামে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে, কারণ বাজারে উপস্থিত Samsung, LG ও Sony ব্র্যান্ডের 65 ইঞ্চির টিভির দাম অনেকটাই বেশি। তবে ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী এর মধ্যে যে কোনো একটি টিভি কিনতে পারেন।
