Komaki লঞ্চ করলো ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger, অসাধারণ ডিজাইন সহ ফুল চার্জে পাওয়া যাবে 250Km এর রেঞ্জ

Komaki Electric Vehicles লঞ্চ করলো কোম্পানির বহু প্রতিক্ষিত ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger। কোম্পানি নিজের অফিসিয়াল ওয়েবসাইটে এই ইলেকট্রিক ক্রুজার বাইকটিকে পেশ করেছে। কোম্পানি জানিয়েছে যে এটি ভারতের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক। এই ইলেকট্রিক মোটর-সাইকেলের দাম কোম্পানি আগামী 16 জানুয়ারি ঘোষণা করবে।

Komaki Ranger এর ডিজাইন

Komaki Ranger মোটর-সাইকেলটিকে ক্রুজার ডিজাইনের সাথে পেশ করা হয়েছে। এই বাইকটিকে প্রথমবার দেখলে Bajaj Avenger এর কথা মনে পড়ে যায়। বহু ইউজাররা এই ইলেকট্রিক বাইকটিকে অ্যাভেঞ্জারের মডিফাই ভার্সন‌ও ভাবতে পারে। এই স্কুটারটিকে কোম্পানি অসাধারণ ফ্রন্ট ডিজাইনের সাথেই ক্রোম ফিনিশিঙের সাথে পেশ করেছে। এর সাথেই এই ইলেকট্রিক মোটরবাইকে রেট্রো থিমের রাউন্ড LED হেডল‍্যাম্প দেওয়া হয়েছে। এই হেডল‍্যাম্পে ডুয়াল ক্রোম গার্নিশ রাউন্ড শেপের সেকেন্ডারি ল‍্যাম্প দেওয়া হয়েছে। হেডল‍্যাম্পের মতোই এই বাইকটির সাইড ইন্ডিকেটর‌টিকেও রেট্রো থিমের সাথে পেশ করা হয়েছে।

বাইকের লুকটি Bajaj Avenger এর মতো

এই ইলেকট্রিক ক্রুজার বাইকে বাজাজ অ্যাভেঞ্জারের মতো রেক্ড ওয়াইড হ‍্যান্ডলবার, সিঙ্গেল পডকাস্ট ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং এর সাথেই ফিউল ট‍্যাঙ্কে শাইনি ক্রোম ট্রিটেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ইলেকট্রিক বাইকটির রাইডার সীট একটু নীচে দেওয়া হয়েছে এবং এর সাথেই অন‍্য সীটে ব‍্যাকরেস্ট‌ও দেওয়া হয়েছে। এই ক্রুজার বাইকটির দুইদিকের হার্ড প‍্যানিয়ার দেখে বোঝাই যাচ্ছে যে এই বাইকটিকে লম্বা দূরত্বের রাস্তা অতিক্রম করার জন্য ডিজাইন করা হয়েছে। ব‍্যাকে সাইড ইন্ডিকেটারের সাথে একটি গোলাকার টেললাইট‌ও দেওয়া হয়েছে। এই বাইকটির অন‍্যান‍্য ডিজাইনের কথা বলা হলে, বাইকটিকে লেগ গার্ড, ফক্স অ্যাডজাস্ট, ব্ল‍্যাক অ্যালয় হুইলের সাথে পেশ করা হয়েছে।

Komaki Ranger এর পারফরম্যান্স

Komaki জানিয়েছে যে এই ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger এ 4Kw এর ব‍্যাটারি প‍্যাক এবং 5,000 watt এর মোটর দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করে বলেছে যে Ranger বাইকটি ফুল চার্জে প্রায় 250 কিমির দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এই রেঞ্জের মাধ্যমে Komaki Ranger ফুল চার্জে অধিক রেঞ্জ অফার করা ইলেকট্রিক টুই-হুইলার হয়ে উঠেছে। কোম্পানি দাবি করে বলেছে যে এই ক্রুজার বাইকটি বিভিন্ন এলাকার পাশাপাশি বিভিন্ন আবহাওয়া‌তে চলতে সক্ষম।

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার মার্কেটে এখন ইলেকট্রিক স্কুটারের পরিস্থিতি খুবই ভালো। কিন্তু, অন‍্যদিকে ইলেকট্রিক মোটরসাইকেলের সংখ্যা খুবই কম। এমতাবস্থায় এটি দেখা আকর্ষণীয় হবে যে Komaki এর এই ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল Ranger মার্কেটে কতটা সুনাম অর্জন করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here