একটা সময় ছিল যখন যাদের কাছে ল্যাপটপ থাকত তাদের আলাদা লেভেলের সম্মান দেওয়া হত। তবে আজকের দিনে দাঁড়িয়ে অফিসের কাজ থেকে শুরু করে স্কুল-কলেজের পড়া পর্যন্ত সব ক্ষেত্রেই ল্যাপটপের প্রয়োজন হয়। যারা একটি নতুন ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টে একটি HP Laptop সম্পর্কে আলোচনা করা হল। আমাজনে অফার সহ এই ল্যাপটপ মাত্র 24,490 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
30 হাজার টাকার চেয়েও কম দামে HP Laptop
যে ল্যাপটপ সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটির মডেল নাম্বার HP 247 G8। বর্তমানে Amazon Great Indian Festival সেল উপলক্ষে এই ল্যাপটপটি মাত্র 26,490 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ল্যাপটপের দামে ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে, যার ফলে ফোনটির দাম আরও কমে যাবে।
HP Laptop এর অফার
অফার 1 : SBI Credit Card এর মাধ্যমে EMI করলে ইউজারদের 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে এবং 500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ল্যাপটপের দাম (₹26,490 – ₹2000) 24,490 টাকা হয়ে যাবে।
অফার 2 : যদি গ্রাহকরা SBI Credit Card এর মাধ্যমে EMI এর বদলে ফুল পেমেন্ট করলে তাদের 1,250 টাকা ছাড় দেওয়া হবে। এর ফলে এই ল্যাপটপের দাম পড়বে (₹26,490 – ₹1,750) 24,740 টাকা।
অফার 3 : SBI Debit Card বা ATM Card এর মাধ্যমে পেমেন্ট করলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 500 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এর ফলে ল্যাপটপের দাম 1500 টাকা কমে যাবে, ফলে এই ল্যাপটপ পাওয়া যাবে মাত্র (₹26490 – ₹1500) 24,990 টাকার বিনিময়ে।
Laptop এর EMI
EMI অফার 1 : আমাজন থেকে ICICI Credit Card এর মাধ্যমে নো কস্ট EMI করা যাবে। এক্ষেত্রে প্রতি মাসে 4,415 টাকা করে 6 মাস বা প্রতি মাসে 8,830 টাকা করে 3 মাস পর্যন্ত সহজ কিস্তির সুযোগ রয়েছে।
EMI অফার 2 : এই HP Laptop প্রতি মাসে মাত্র 1,284 টাকা করে সহজ কিস্তির বিনিময়ে কেনা যাবে। HSBC Bank, Jammu and Kashmir Bank, RBL Bank, Standard Chartered Bank Credit Card এর মাধ্যমে 24 মাসের জন্য এই EMI করা যাবে।
EMI অফার 3 : এই ল্যাপটপ Jammu and Kashmir Bank Credit Card এর মাধ্যমে প্রতি মাসে 4,590 টাকা এবং RBL Bank ও Standard Chartered Bank Credit Card এর মাধ্যমে প্রতি মাসে 4,597 টাকা করে 6 মাসের EMI পাওয়া যাবে। এছাড়া অন্যান্য ব্যাঙ্কের ইউজারদের এই ল্যাপটপে EMI করলে প্রতি মাসে ক্ম-বেশি 15 থেকে 25 টাকা খরচ হবে।
এই ল্যাপটপের অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন
HP 247 G8 Laptop এর ফিচার
- 14-ইঞ্চির স্ক্রিন
- AMD Ryzen 3-5300U প্রসেসর
- 8GB DDR4 RAM
- 512GB SSD Storage
- Windows 11 Home OS
HP 247 G8 ল্যাপটপে 14 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের চারদিকে বেজল রয়েছে। এই ল্যাপটপের ডায়মেনশন 45 x 30.8 x 7.2 সেমি এবং ওজন 1.47 কিলোগ্রাম।
এই ল্যাপটপে 3.8GHz ক্লক স্পীডযুক্ত AMD Ryzen 3 প্রসেসর রয়েছে। এতে ইন্টিগ্রেটেড AMD Graphics Card যোগ করা হয়েছে।
HP 247 G8 ল্যাপটপে eSATA হার্ড ড্রাইভ ইন্টারফেস সহ 512GB SSD Hard Disk দেওয়া হয়েছে। এতে 8GB DDR4 RAM যোগ করা হয়েছে।
এই ল্যাপটপে ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্ট সহ USB 2.0 এবং USB 3.0 পোর্ট রয়েছে। এর সঙ্গেই একটি HDMI পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।
HP 247 G8 ল্যাপটপে 41 ওয়াট ক্ষমতা সহ 3 Lithium Ion ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী সাধারণ ব্যাবহারে এতে প্রায় 11 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়।









