Home খবর 20 হাজার টাকা কম দামে সেল হচ্ছে লেটেস্ট স্মার্টফোন! ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে নতুন Redmi Note 15 5G

20 হাজার টাকা কম দামে সেল হচ্ছে লেটেস্ট স্মার্টফোন! ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে নতুন Redmi Note 15 5G

এই মাসের 6 জানুয়ারি রেডমি তাদের নোট সিরিজের Redmi Note 15 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এই 22,999 টাকা দামের ফোনটিতে 8GB RAM, Snapdragon 6 Gen 3 প্রসেসর, 108MP Camera এবং Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছিল। বর্তমানে এই নতুন ফোনটি 3,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ডিসকাউন্টের পর ফোনটি 20 হাজার টাকা কম দামে কেনা যাবে। নিচে Redmi Note 15 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

স্মার্টফোনের অফার

Redmi Note 15 5G লঞ্চ প্রাইস ফুল পেমেন্ট ডিসকাউন্ট EMI ডিসকাউন্ট মিনিমাম এফেক্টিভ প্রাইস
8GB RAM + 128GB Storage ₹22,999 ₹2,000 ₹3,000 ₹19,999
8GB RAM + 256GB Storage ₹24,999 ₹2,000 ₹3,000 ₹21,999

 

Redmi Note 15 ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 128GB স্টোরেজ অপশনের দাম 22,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা রাখা হয়েছে। তবে শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি কেনার সময় ICICI Credit Card এর ব্যাবহার করলে সমস্ত ভেরিয়েন্টে ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাবে।

একবারে সম্পূর্ণ পেমেন্ট করলে কোম্পানির পক্ষ থেকে 2,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার সহ Redmi Note 15 5G ফোনটি 20,999 টাকা দামে কেনার যাবে। অন্যদিকে ইএমআই এর মাধ্যমে ফোনটি কিনলে 3,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে, ফলে Redmi Note 15 ফোনটির প্রাথমিক দাম 19,999 টাকা হবে। একইসঙ্গে কোম্পানির ফোনটিতে 3 মাসের এবং 6 মাসের নো-কস্ট ইএমআই উপভোগ করা যাবে।

এই 5G ফোনটি 20 হাজার টাকা দামে কেনার জন্য বা আমাজনের অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

Redmi Note 15 5G ফোনে 2392 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Hydro Touch 2.0 ফিচার দেওয়া হয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই স্ক্রিনে টিইউভি ট্রিপল আই কেয়ার সার্টিফিকেশন যোগ করা হয়েছে, যার ফলে দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করলেও চোখের কোনো ক্ষতি হবে না।

প্রসেসিঙের জন্য Redmi Note 15 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি আগের জেনারেশনের তুলনায় 10% GPU এবং 30% CPU পারফরমেন্স বুস্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 15 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশ সহ 108MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই হাই রেজোলিউশন ক্যামেরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS ফিচার সহ 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এই ক্যামেরার মাধ্যমে মাল্টি-ফোকাল পোর্ট্রেট এবং ডায়নামিক শট ক্যাপচার করতে সক্ষম। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে। তবে কোম্পানির ফ্যানদের Redmi Note 15 5G ফোনের ক্ষেত্রে কিছুটা নিরাশ হতে হবে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 5520mAh Battery রয়েছে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আমাদের টেস্টে PCMark Battery বেঞ্চমার্ক স্কোর 17 ঘন্টা পেয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Redmi Note 15 5G ফোনে 5 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে।

Redmi Note 15 5G ফোনে IP66 রেটিং যোগ করা হয়েছে। এই রেটিং খুব বেশি কার্যকর নয়, তবে সাধারণ জলের ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকবে। এই ফোনটি Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 48 মাসের ল্যাগ-ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মাত্র 7.35mm থিকনেস সহ এই ফোনটিতে স্লিক লুক পাওয়া যাবে।

20 হাজার টাকা দামে Redmi Note 15 ফোনটি যথেষ্ট ভালো অফার। এই ফোনটির কার্ভড ডিসপ্লের জন্য দুর্দান্ত কন্টেন্ট উপভোগ করা যাবে। অন্যদিকে ফোনের 108 মেগাপিক্সেলের জন্য অসাধারণ ফটোগ্রাফি করা যাবে। এই ফোনের ব্যাটারি কিছুটা কম মনে হলেও, আমাদের টেস্টে দারুণ পারফরমেন্স পাওয়া গেছে। এছাড়া ফোনের চিপসেটের মাধ্যমে হেভি গেমিং না করা গেলেও, সাধারণ প্রসেসিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।