Lava Benco V80 স্মার্টফোন 4GB র‍্যাম আর 8MP ক‍্যামেরার সাথে হল লঞ্চ, জেনে নিন দাম আর স্পেসিফিকেশন্স

Lava আর Benco Mobile এর সাথে মিলে নতুন Lava Benco V80 স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানির এই স্মার্টফোন আপাতত থাইল্যান্ডে লঞ্চ করা হয়েছে। আপাতত এই স্মার্টফোনের ইন্ডিয়া লঞ্চ সম্পর্কে কোম্পানি কোনো তথ্য শেয়ার করেনি। এই স্মার্টফোনে কোম্পানি HD+ রেজিউলেশনের লম্বা ডিসপ্লে দিয়েছে। লাভা আর বেঙ্কো এর এই স্মার্টফোন 64GB স্টোরেজ, বড়ো আর শক্তিশালী ব‍্যাটারী, ফ্রন্ট আর ব‍্যাকে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা আর কোয়াড কোর Unison চিপসেটের সাথে 4GB র‍্যাম আর 64GB পর্যন্ত স্টোরেজে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে Lava Benco V80 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স, ফিচার আর দাম সম্পর্কে ডিটেইলসে জানাবো।

Lava Benco V80 স্পেসিফিকেশন্স আর ফিচার

Lava Benco V80 স্মার্টফোনে 6.517 ইঞ্চির IPS ডিসপ্লে প‍্যানেল দেওয়া আছে, যার রেজিউলেশন HD+ 720 × 1600 পিক্সেল আর আস্পেক্ট রেশিও 20:9। লেটেস্ট Lava Benco V80 স্মার্টফোনে 89.5 পার্সেন্ট স্ক্রিন টু বডি রেশিও আছে। এই স্মার্টফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেলের AI ফ্রন্ট ফেসিং ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে।

এর সাথেই ফোনের ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা আর LED ফ্ল‍্যাশ দেওয়া আছে। এই স্মার্টফোনের সাথে পাওয়া ফোটোগ্রাফি ফিচারের কথা বললে এতে প্রোট্রেট মোড আর AI সিন রিকোগনাইজেশান ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোন‌টি Android 11 OS এ কাজ করে। এই ফোনে 64GB পর্যন্তের ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। এর সাথেই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য microSD কার্ড স্লট দেওয়া আছে।

লাভা আর বেন্কো এর এই ফোনে Unisoc SC9863 কোয়াড কোর চিপসেট দেওয়া আছে, যার ক্লক স্পিড 1.6GHz। Benco V80 স্মার্টফোনে 4GB পর্যন্ত র‍্যাম দেওয়া আছে। এই ফোনে 5,000mAh এর ব‍্যাটারী আর 10W চার্জিং দেওয়া হয়েছে। এই ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আর ফেস আনলক দেওয়া আছে। কানেক্টিভিটির জন্য ফোনে ডুয়াল SIM সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS আর microUSB পোর্ট দেওয়া আছে।

Lava Benco V80 এর দাম

Lava Benco V80স্মার্টফোন আপাতত সিঙ্গেল ভেরিয়েন্ট 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সাথে থাইল্যান্ডে 2,890 baht (প্রায় 6750 টাকা) দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোন‌টিকে স‍্যান ব্লু আর গ্রিনিশ সিল্ভার কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। আপাতত এই স্মার্টফোনের সেল সম্পর্কে কোম্পানি কোনো তথ্য জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here