মাত্র 13,499 টাকা দামে AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোন, ডিসপ্লের নিচেই রয়েছে অদৃশ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

আজ ভারতের বাজারে লাভা তাদের নতুন Lava Blaze AMOLED 2 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 15 হাজার টাকার চেয়েও কম দামে মাত্র 13,499 টাকা প্রাথমিক দামে পেশ করা হয়েছে। এই ফোনটি মাত্র 7.55mm থিকনেস সহ সেগমেন্টের সবচেয়ে পাতলা স্মার্টফোনগুলির মধ্যে একটি বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। সাধারণত এত কম দামের স্মার্টফোনে এই ফিচার থাকে না।

কোম্পানির পক্ষ থেকে Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি মাত্র 9,999 টাকা দামে লাভাই বিশ্বের প্রথম এই চিপসেট সহ স্মার্টফোন Storm Play লঞ্চ করেছিল। আগের স্মার্টফোনটি নতুন Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনের তুলনায় প্রায় 2,500 টাকা সস্তা।

Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে Stock Android রয়েছে, ফলে অপ্রয়োজনীয় অ্যাপ বা ব্লোটওয়্যার প্রি-ইনস্টল নেই। এই লাভা স্মার্টফোনটি ভারতে 6GB RAM সহ পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6GB ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে, ফলে ফিজিক্যাল RAM এর সঙ্গে এতে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যাবে।

Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনটিতে LPDDR5 RAM টেকনোলজি রয়েছে, এর ফলে সহজেই মাল্টিটাস্কিঙের সুবিধা উপভোগ করা যায়। এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার প্যানেলে 50MP Sony IMX752 সেন্সর এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

Lava Blaze AMOLED 2 5G স্মার্টফোনটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং যোগ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ এবং ডিসপ্লে টেকনোলোজি ইউজারদের মধ্যে বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। সবদিক বিচার করলে মাত্র 13,499 টাকা দামে এই ফোনটিকে একটি সুন্দর 5G স্মার্টফোন বলা যায়, তবে মার্কেটে এই রেঞ্জেই আরও কয়েকটি ভালো অপশন রয়েছে।

15,000 টাকার চেয়ে কম দামে ভারতের বাজারে Lava Blaze AMOLED 2 5G ফোনটি ছাড়াও iQOO Z10x, OPPO K13x, realme P3x এবং Tecno Pova 7 যথেষ্ট উল্লেখযোগ্য 5G স্মার্টফোন অপশন। এই সবকটি ফোনেই বেশ বড় ব্যাটারি যোগ করা হয়েছে। এর মধ্যে iQOO Z10x ফোনে 6,500mAh এবং অন্য সবকটি ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

যারা বড় ডিসপ্লে সহ স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য 144Hz রিফ্রেশ রেট সহ Tecno Pova 7 স্মার্টফোনটি একটি ভালো অপশন। লিস্টের অন্যান্য স্ফোনগুলি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়া এই বাজেট রেঞ্জেও চারটি স্মার্টফোনেই 6.65 ইঞ্চির চেয়ে বড় ডিসপ্লে রয়েছে, এতে তীব্র রোদেও স্ক্রিনের কন্টেন্ট ভালভাবে দেখা যায়। এই সবকটি লো বাজেট ফোনেই ফটোগ্রাফির জন্য 50MP ক্যামেরা সেন্সর রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here