Home খবর LAVA আনতে চলেছে সস্তা স্মার্টফোন, Blaze Curve 5G নামে হতে পারে লঞ্চ, জেনে নিন বিস্তারিত

LAVA আনতে চলেছে সস্তা স্মার্টফোন, Blaze Curve 5G নামে হতে পারে লঞ্চ, জেনে নিন বিস্তারিত

গত বছর লাভা ভারতের বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন হিসাবে LAVA Blaze 2 5G লঞ্চ করেছিল। এই 5জি ফোনটি মাত্র 9,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি এই সিরিজের অধীনে Blaze Curve 5G নামের একটি নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানির প্রেসিডেন্ট সুনীল রায়না এই ফোনটি টিজ করেছেন।

LAVA Blaze Curve 5G

সুনীল রায়না এক্স (টুইটার) এ LAVA Blaze Curve 5G ফোনটি টিজ করেছেন। টুইটের মাধ্যমে কোম্পানির প্রেসিডেন্ট একটি পাজেল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এতে ফোনের নাম বলা হয়েছে। এই ফোনের নাম Blaze Curve 5G। এই পোস্টেই কিছু ইউজার ফোনের নাম লিখে কমেন্ট করেছেন। সুনীল রায়না এই টুইটে স্পষ্ট করে দিয়েছেন কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোন সম্পর্কে ঘোষণা করবে। LAVA Blaze Curve 5G ফোন সম্পর্কে অন্য কোনো তথ্য জানলেই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

LAVA Blaze 2 5G এর স্পেসিফিকেশন

LAVA Blaze 2 5G এর দাম

এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে সেল করা হয়। ফোনের বেস মডেলে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই ফোনের টপ মডেল 10,999 টাকা দামে এবং 6GB RAM + 128GB স্টোরেজ সহ সেল করা হয়। LAVA Blaze 2 5G ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজন ইন্দিয়ার মাধ্যমে বিক্রি করা হয়।